ঢাকা ১১:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের সঙ্গে উত্তেজনার প্রভাব দেশের অর্থনীতিতে পড়বে না: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৩:৩০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • / 26

ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান উত্তেজনা দেশের অর্থনীতিতে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, মুস্তাফিজকে নিয়ে যে ঘটনা ঘটেছে তা দুঃখজনক। শুরুটা কিন্তু বাংলাদেশ করিনি। একজন ভালো ও বিখ্যাত খেলোয়াড় খেলতে যাবে, তাকে গ্রহণ করা হয়নি। হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছে, এটি অপ্রত্যাশিত এবং দুঃখজনক। তবে ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক টানাপড়েনের কোনো প্রভাব দেশের অর্থ-বাণিজ্যে পড়বে না।

প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখানে মূলত ইমোশনাল বিষয় কাজ করেছে। দুই পক্ষই বিষয়টি বিবেচনা করবে। আমরা চাই না, এই উত্তেজনা দ্বিপক্ষীয় সম্পর্ককে হ্যাম্পার করুক।

ড. সালেহউদ্দিন আরও বলেন, মুস্তাফিজ একজন সেরা খেলোয়াড়—সবাই এটিতে স্বীকার করে। বাংলাদেশ যে রেসপন্স দিয়েছে, সেটি সম্পূর্ণ উপযুক্ত। এ ধরনের ঘটনা কেউ শুরু করলে, স্বাভাবিকভাবে প্রতিক্রিয়া হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা বলেন, একটি ক্রিয়া, আরেকটি প্রতিক্রিয়া। ওরা আমাদের খেলোয়াড়কে ডেকে নিয়ে প্রত্যাহার করেছে, আমাদের প্রতিবাদ প্রপার রেসপন্স। বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের কথাও বলা হয়েছে। আমাদের রেসপন্স যথাযথ এবং এটি ভারতের পক্ষকেও ভাবাচ্ছে। শেষমেশ, খেলাধুলা ও অর্থনৈতিক সম্পর্ক নির্বিঘ্নে চালিয়ে যেতে পারব।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

ভারতের সঙ্গে উত্তেজনার প্রভাব দেশের অর্থনীতিতে পড়বে না: অর্থ উপদেষ্টা

প্রকাশঃ ০৩:৩০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬