ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মেহেরপুরে নারীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

  • প্রকাশঃ ১০:৪৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • / 55

মেহেরপুরে টগর খাতুন নামে এক নারীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় মেহেরপুর শহরের ক্যাশবপাড়া এলাকার একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত টগর খাতুন মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামের সেন্টু মিয়ার স্ত্রী।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে টগর খাতুন নিখোঁজ হয়েছিলেন। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে মেহেরপুর সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

ওসি হুমায়ুন কবির জানান, উদ্ধার হওয়া মরদেহের অর্ধেক অংশ বস্তাবন্দী ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা হবে।

এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। স্থানীয় পুলিশ ও প্রশাসন আরও বিস্তারিত তদন্ত চালাচ্ছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

মেহেরপুরে নারীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

প্রকাশঃ ১০:৪৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬