ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ছাতক সিমেন্ট কোম্পানিতে শিগগিরই উৎপাদন শুরু হবে: শিল্প উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০২:০৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • / 59

ভারত সীমান্তের ওপারে সংযোগ লাইনের জটিলতায় দীর্ঘদিন বন্ধ থাকা সুনামগঞ্জের ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেডে দ্রুত উৎপাদন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি জানান, কানেকশন লাইন চালুর প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং প্রতিষ্ঠানটি খুব শিগগিরই উৎপাদনে যেতে পারবে।

শুক্রবার দুপুরে ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেডের কারখানা এবং ছাতক সিমেন্ট ওয়েট প্রসেস টু ড্রাই প্রসেস রূপান্তরকরণ প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিল্প উপদেষ্টা।

আদিলুর রহমান খান বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নতুন শিল্পকারখানা গড়ে তোলা হবে।” তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ খুব বেশি সময়ের নয়। আগামীতে নতুন নির্বাচিত সরকার দায়িত্ব নিলে শিল্পখাতকে নতুন রূপে পুনর্গঠন করা হবে।

পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)-এর চেয়ারম্যান মো. ফজলুর রহমান এবং সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

ছাতক সিমেন্ট কোম্পানিতে শিগগিরই উৎপাদন শুরু হবে: শিল্প উপদেষ্টা

প্রকাশঃ ০২:০৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬