ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

১৮ এপ্রিল থেকে শুরু হজ ফ্লাইট, ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৭:৩৭:১৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • / 55

চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী ১৮ এপ্রিল। এ উপলক্ষে হজ এজেন্সি ও হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সগুলোকে সৌদি সরকারের নির্দেশনা এবং ‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬’ কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

রোববার (১১ জানুয়ারি) এ সংক্রান্ত নির্দেশনা জানিয়ে হজ এজেন্সি মালিকদের পাশাপাশি হজযাত্রী পরিবহনকারী তিনটি এয়ারলাইন্সের কাছে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে জানানো হয়, হিজরি ১৪৪৭/২০২৬ সালের হজযাত্রীদের প্রি-হজ ফ্লাইট ১৮ এপ্রিল থেকে শুরু হবে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, একই সার্ভিস কোম্পানির আওতাভুক্ত হজযাত্রীদের একই ফ্লাইটে সৌদি আরবে পাঠাতে হবে।

এছাড়া ‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬’ অনুযায়ী, প্রত্যেক হজ এজেন্সিকে তাদের মোট হজযাত্রীর অন্তত ২০ শতাংশকে প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী পর্যায়ে সৌদি আরবে পাঠাতে হবে। পাশাপাশি প্রি-হজ ফ্লাইটের প্রথম ও শেষ পর্যায়ে অবশিষ্ট হজযাত্রীর ৩০ থেকে ৫০ শতাংশ পরিবহনের বাধ্যবাধকতা রয়েছে।

তবে কোনো এজেন্সির ক্ষেত্রে প্রি-হজ ফ্লাইটের প্রথম বা শেষ পর্যায়ে ৩০ শতাংশের কম অথবা ৫০ শতাংশের বেশি টিকিট ইস্যু করা যাবে না বলে স্পষ্টভাবে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

এ অবস্থায় নির্ধারিত নির্দেশনা অনুযায়ী ফ্লাইট ব্যবস্থাপনা ও টিকিট ইস্যুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট সব পক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, হজ ব্যবস্থাপনা নির্বিঘ্ন ও শৃঙ্খলাপূর্ণ রাখতে এসব নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

১৮ এপ্রিল থেকে শুরু হজ ফ্লাইট, ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

প্রকাশঃ ০৭:৩৭:১৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬