ঢাকা ১১:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রোহিঙ্গা সহায়তায় ২.৯ মিলিয়ন ডলার অনুদান দিলো সুইডেন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৮:০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / 33

রোহিঙ্গা শিবিরে জীবনরক্ষাকারী কার্যক্রম এবং পরিচ্ছন্ন রান্নার জ্বালানি ব্যবস্থাপনার জন্য সুইডেন সরকার ২.৯ মিলিয়ন মার্কিন ডলারের অনুদান দিয়েছে। সুইডেনের এই সহায়তাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)।

অনুদানটি এসএএফই প্লাস টু (SAFE Plus 2) কর্মসূচির আওতায় বাস্তবায়িত হবে, যা রোহিঙ্গাদের জন্য পরিচ্ছন্ন রান্নার জ্বালানি, বিশেষ করে এলপিজি ব্যবহারের মাধ্যমে বন সংরক্ষণ ও স্বাস্থ্য উন্নয়ন নিশ্চিত করবে। এছাড়া, কর্মসূচিতে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য সবুজ দক্ষতা উন্নয়নও অন্তর্ভুক্ত। এই কার্যক্রম ইউএনএইচসিআর, এফএও, আইওএম এবং ডব্লিউএফপির যৌথ উদ্যোগে পরিচালিত হবে, বাংলাদেশ সরকারের সমন্বয়ে।

বাংলাদেশে নিযুক্ত ইউএনএইচসিআরের রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইসেন বলেন, “অর্থায়ন হ্রাসের এই সময় সুইডেনের উদার সহায়তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রোহিঙ্গা পরিবারগুলোতে এলপিজির গুরুত্ব অসীম, বিশেষ করে নারী ও কন্যাশিশুরা কাঠ সংগ্রহে ঝুঁকিপূর্ণ পথে যাত্রা এড়িয়ে নিরাপদে রান্না করতে পারবে।”

রোহিঙ্গাদের জন্য ২.৯ মিলিয়ন ডলার অনুদান দি‌য়ে‌ছে সুইডেন

তিনি আরও জানান, এই অনুদান রোহিঙ্গাদের টিকিয়ে রাখতে এবং সুরক্ষিত রাখতে সহায়তা করবে, যতদিন না তারা স্বেচ্ছায়, নিরাপদ ও টেকসই উপায়ে মিয়ানমারে ফিরে যেতে সক্ষম হয়।

বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স বলেন, “বিশ্বব্যাপী মানবিক তহবিল সংকুচিত হওয়ার কারণে আমাদের সবচেয়ে প্রয়োজনগ্রস্তদের ওপর গুরুত্ব দিতে হবে। সুইডেনের এই অবদান শরণার্থীদের পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহার করতে সহায়তা করবে, যা বন সংরক্ষণ ও স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ।”

ইউএনএইচসিআর ও সহযোগী সংস্থাগুলো সুইডেন সরকারের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি এবং মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তারা উল্লেখ করেছে, আন্তর্জাতিক সহায়তা বাংলাদেশের রোহিঙ্গা সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

রোহিঙ্গা সহায়তায় ২.৯ মিলিয়ন ডলার অনুদান দিলো সুইডেন

প্রকাশঃ ০৮:০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬