ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মাদারীপুরে কাভার্ড ভ্যানের চাপায় ৩ জন নিহত, মহাসড়কে উত্তেজিত জনতার বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৩:০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • / 48

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের তাঁতাবাড়ি এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় দুই নারী যাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন যাত্রী। ঘটনা ঘটে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে।

নিহতরা হলেন— খামারবাড়ী এলাকার আব্বাস তালুকদারের স্ত্রী কোহিনুর বেগম (৩৫), জাকির তালুকদারের স্ত্রী তাসলিমা (৪৬) এবং ডাসার উপজেলার রুহুল হাওলাদারের ছেলে নয়ন হাওলাদার (২২)। গুরুতর আহত রনি খান (৩৩) বর্তমানে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় ও হাইওয়ে পুলিশের তথ্যমতে, ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিল কাভার্ড ভ্যানটি। তাঁতাবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত ভ্যানকে চাপা দিলে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুই নারী নিহত হন, আহতদের হাসপাতালে নেওয়ার সময় আরও একজন নারী মারা যান। কাভার্ড ভ্যানটি দুর্ঘটনার পর দ্রুত বরিশালের দিকে পালিয়ে যায়।

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা মহাসড়কে কাঠ ও টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে বিক্ষোভ শুরু করে। প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পরে, হাইওয়ে পুলিশ কাভার্ড ভ্যান জব্দের আশ্বাস দেয়ার পর অবরোধ তুলে নেওয়া হয়।

মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানিয়েছেন, কাভার্ড ভ্যানের চাপায় তিনজন নিহত হওয়ার খবরে স্থানীয়রা বিক্ষোভ দেখান। এতে বরিশাল বিভাগের ছয় জেলার যাত্রীরা ভোগান্তিতে পড়েন। পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

মাদারীপুরে কাভার্ড ভ্যানের চাপায় ৩ জন নিহত, মহাসড়কে উত্তেজিত জনতার বিক্ষোভ

প্রকাশঃ ০৩:০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬