রাষ্ট্রপতির কাছে নতুন মার্কিন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৩:৩৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
- / 62
পতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে বঙ্গভবনে আয়োজিত আনুষ্ঠানিক অনুষ্ঠানে তিনি পরিচয়পত্র পেশ করেন।
নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, তাঁর দায়িত্বকালীন সময়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে। বিশেষ করে ব্যবসা, বিনিয়োগ, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নতুন মাত্রা পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও গভীর, বহুমাত্রিক ও ফলপ্রসূ করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতাও কামনা করেন তিনি।


























