ঢাকা ০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি আইনের অনুমোদন পেল উপদেষ্টা পরিষদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৫:০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • / 78

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে উপদেষ্টা পরিষদ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জুলাই গণ-অভ্যুত্থানের দায়মুক্তি আইন অনুমোদন করেছে।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে আয়োজিত ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের আইন বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এ তথ্য জানান। তিনি বলেন, জুলাই-আগস্টে রাজনৈতিক প্রতিরোধের কারণে যে কোনো ফৌজদারি মামলা থাকলে তা সরকার প্রত্যাহার করবে। নতুন কোনো মামলা আর করা হবে না।

আইন উপদেষ্টা আরও জানান, জুলাই গণ-অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে যে কোনো মামলা হয়েছে কি না, তারও খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে ৮ জানুয়ারি তিনি এক ফেসবুক পোস্টে জানিয়েছিলেন, ‘দায়মুক্তি অধ্যাদেশ’-এর খসড়া চূড়ান্ত করা হয়েছে। ওই পোস্টে বলা হয়, এই উদ্যোগ নেওয়া হয়েছে জুলাই বিপ্লবের বীরদের ফ্যাসিস্ট সরকারের প্রভাব থেকে নিরাপদ রাখতে এবং তাদের প্রতিরোধমূলক কর্মকাণ্ডকে স্বীকৃতি দিতে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি আইনের অনুমোদন পেল উপদেষ্টা পরিষদ

প্রকাশঃ ০৫:০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬