ঢাকা ১১:০৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ওসমানী হাসপাতালে হামলার ঘটনায় ইন্টার্নদের কর্মবিরতি

  • প্রকাশঃ ১২:১৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / 29

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় অবহেলার অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসক ও স্টাফদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদ ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে হাসপাতালের চতুর্থ তলার ৬ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্র জানায়, রোগীর স্বজনরা চিকিৎসা নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রথমে নার্স ও ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে তারা ওয়ার্ডে ভাঙচুর চালায় এবং দায়িত্বরত কর্মীদের ওপর হামলা করে। এতে এক নারী ইন্টার্ন চিকিৎসক হেনস্তার শিকার হন এবং কয়েকজন কর্মী আহত হন।

ঘটনার পর দায়িত্বরত চিকিৎসকরা হামলার সঙ্গে জড়িত তিনজনকে আটক করেন। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হলে পাল্টাপাল্টি মারধরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করে।

হাসপাতালের উপপরিচালক মো. মাহবুবুর রহমান বলেন, হামলার ঘটনায় নিরাপত্তা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন। এ ঘটনায় মামলা করা হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশের একাধিক টিম হাসপাতালে যায়। কয়েকজনকে আটক করা হয়েছে। হাসপাতাল এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ তৎপর রয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

ওসমানী হাসপাতালে হামলার ঘটনায় ইন্টার্নদের কর্মবিরতি

প্রকাশঃ ১২:১৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬