ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাতকে বাস–পিকআপ সংঘর্ষে পিকআপচালক নিহত, আহত অন্তত ৮

তুর্য দাস। সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশঃ ০৭:৩০:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / 62

সুনামগঞ্জ–সিলেট আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক পিকআপচালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আটজন।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে সুনামগঞ্জের ছাতক উপজেলার সৈদেরগাঁও ইউনিয়নের বুড়াইরগাঁও–আলমপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব হোসেন (৩০) যশোরের মনিরামপুর উপজেলার বেগারিতলা বাজার এলাকার লেয়াকত হোসেনের ছেলে। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় পিকআপটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং এনা পরিবহণের যাত্রীবাহী বাসটি সড়কের পাশের একটি খালে পড়ে উল্টে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সুনামগঞ্জগামী এনা পরিবহণের একটি এসি বাসের সঙ্গে যশোরগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও পিকআপের অন্তত ৯–১০ জন যাত্রী আহত হন। গুরুতর আহত দুজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে বাসচালকও রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজে অংশ নেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।

জয়কলস হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী বলেন, “বুড়াইরগাঁও এলাকায় পিকআপ ভ্যান ও এনা পরিবহণের বাসের মুখোমুখি সংঘর্ষে পিকআপচালক ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় জড়িত দুটি যানবাহন জব্দ করা হয়েছে।”

পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

ছাতকে বাস–পিকআপ সংঘর্ষে পিকআপচালক নিহত, আহত অন্তত ৮

প্রকাশঃ ০৭:৩০:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬