নির্বাচনী ইশতেহার: ৫টি মৌলিক অঙ্গীকার ও ৫ বর্জনের ঘোষণা জামায়াতের
- প্রকাশঃ ০৬:৫৪:০০ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 3
বাংলাদেশ জামায়াতে ইসলামী এবারের নির্বাচনী ইশতেহারকে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করতে যাচ্ছে। দলটি ইশতেহারের মূল কাঠামো হিসেবে বেছে নিয়েছে ‘৫টিতে হ্যাঁ’ এবং ‘৫টিতে না’—যার মাধ্যমে রাজনৈতিক অবস্থান ও দ্ব্যর্থহীন বার্তা স্পষ্টভাবে তুলে ধরা হবে।
দলীয় সূত্র জানিয়েছে, ইশতেহারের শুরুতেই ‘হ্যাঁ’ ও ‘না’ এই দুই ভাগের মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে জামায়াতের অবস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে। কোন বিষয়ে তারা সম্মতি জানায় এবং কোন বিষয়ে আপসহীন, তা এই কাঠামোর মাধ্যমে জনগণের কাছে পরিষ্কারভাবে তুলে ধরা হবে।
ইশতেহারের ‘হ্যাঁ’ অংশে প্রতিফলিত হয়েছে সততা, ঐক্য, ইনসাফ, দক্ষতা এবং কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয়। অন্যদিকে ‘না’ অংশে দলটি দুর্নীতি, ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, বেকারত্ব ও চাঁদাবাজির বিরুদ্ধে দৃঢ় অবস্থান জানিয়েছে।
সরেজমিনে দেখা গেছে, ইশতেহার ঘোষণার মঞ্চও এই ‘হ্যাঁ-না’ ভাবনার প্রতিফলন ঘটিয়েছে। মঞ্চের নকশা ও ভিজ্যুয়াল উপস্থাপনায় এই মূল দর্শন ফুটিয়ে তোলা হয়েছে, যা দলটির রাজনৈতিক বার্তাকে আরও প্রতীকী ও দৃশ্যমান করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এবারের ইশতেহার ৪ ফেব্রুয়ারি সন্ধ্যার পর রাজধানীর একটি অভিজাত হোটেলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।






















