ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সড়ক-রেলপথে দায়িত্বহীনতা ভয়াবহ পরিণতি ডেকে আনছে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০১:৪০:৪৪ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • / 7

ছবি: সংগৃহীত

ঈদকে কেন্দ্র করে কুমিল্লা ও ফেনীতে সাম্প্রতিক দুর্ঘটনাগুলো সড়ক ও রেলপথে দায়িত্বশীলতার ঘাটতির ভয়াবহ চিত্র তুলে ধরেছে বলে মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী

রোববার (২২ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির জানান, কুমিল্লা-য় ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন এবং ফেনী-তে পৃথক সড়ক দুর্ঘটনায় আরও তিনজনের প্রাণহানির ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের এই শোক অপূরণীয় বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, এসব দুর্ঘটনা আবারও প্রমাণ করে দেশের পরিবহন ব্যবস্থা, সড়ক ও রেলপথের নিরাপত্তা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীলতার ঘাটতি কতটা মারাত্মক পরিণতি ডেকে আনছে।

দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে দৃশ্যমান ও কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

শেয়ার করুন

সড়ক-রেলপথে দায়িত্বহীনতা ভয়াবহ পরিণতি ডেকে আনছে: জামায়াত আমির

প্রকাশঃ ০১:৪০:৪৪ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬