ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আরও সহিংস ঘটনার আশঙ্কা করছি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ১১:১৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • / 65

রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয় | ছবি: সংগৃহীত 

নির্বাচনের মধ্য দিয়ে দেশের মানুষ যখন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে, ঠিক সেই সময় নতুন করে সহিংস ঘটনার আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সম্প্রতি সংঘটিত একটি হত্যাচেষ্টার ঘটনার পর তাঁদের আশঙ্কা, এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে।

আজ রোববার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। এ সময় তিনি বলেন, আমরা আশঙ্কা করছি যে, এইরকম আরও ঘটনা ঘটতে পারে।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ যখন গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের প্রত্যাশা করছে, তখনই দেশের শত্রুরা আবারও হত্যাকাণ্ড ও সহিংসতায় মেতে উঠেছে। গত পরশু একটি হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে বিএনপির মহাসচিব বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, গবেষক, কবি, সাহিত্যিক ও সাংবাদিকসহ অসংখ্য বুদ্ধিজীবীকে তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। এর মাধ্যমে জাতি তার মেধাবী সন্তানদের হারায়।

তিনি আরও বলেন, বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ, যার লক্ষ্য ছিল বাংলাদেশকে মেধাশূন্য করে দেওয়া। এই দিনে জাতি বারবার সেই শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করবে এবং স্বাধীনতার চেতনাকে সামনে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করবে।

মির্জা ফখরুল জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ থাকায় তিনি উপস্থিত থাকতে পারেননি। তাঁর পক্ষ থেকে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির নেতারা আজ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এসে শ্রদ্ধা নিবেদন করেছেন। এ সময় তাঁরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার শপথ গ্রহণ করেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

আরও সহিংস ঘটনার আশঙ্কা করছি: মির্জা ফখরুল

প্রকাশঃ ১১:১৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫