ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হাদির মৃত্যুতে জামায়াত ও এনসিপির শোক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ১০:৩৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • / 80

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তাঁর মৃত্যুর খবর নিশ্চিত হওয়া যায়।

শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে এক শোকবার্তায় বলা হয়, মহান আল্লাহ যেন তাঁকে ক্ষমা করেন, তাঁর প্রতি রহম করেন এবং শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করেন। জামায়াতে ইসলামী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছে।

এদিকে, শরীফ ওসমান হাদির মৃত্যুতে শোক জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এক শোকবার্তায় দলটি জানায়, গণ-অভ্যুত্থানের পর গঠিত জাতীয় নাগরিক কমিটির অন্যতম সদস্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির অকালপ্রয়াণে এনসিপির সর্বস্তরের নেতাকর্মীরা গভীরভাবে শোকাহত।

শোকবার্তায় আরও বলা হয়, দলটি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।

শরীফ ওসমান হাদির মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

হাদির মৃত্যুতে জামায়াত ও এনসিপির শোক

প্রকাশঃ ১০:৩৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫