তারেক রহমানকে সমর্থন জানিয়ে মীর আরশাদুল হক এনসিপি থেকে বিএনপিতে যোগদান
- প্রকাশঃ ০৫:১২:৫৪ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
- / 61
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে মীর আরশাদুল হক বিএনপিতে যোগদান করেছেন। মীর আরশাদুল হক এনসিপির কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সদস্যসচিব এবং চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করতেন।
আজ বুধবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এরপর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে প্রাথমিক সদস্য হিসেবে বিএনপিতে যোগ দেন।
এই সময় উপস্থিত ছিলেন বিএনপির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, কনটেন্ট ক্রিয়েটর ড. সাইমুম পারভেজ এবং মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
মীর আরশাদুল হক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে এনসিপির মনোনীত প্রার্থী ছিলেন। এনসিপি ও জামায়াতে ইসলামীর সমঝোতার আলোচনার মধ্যে গত ২৫ ডিসেম্বর তিনি পদত্যাগ করেন।
মীর আরশাদুল হকের যোগদানের মাধ্যমে বিএনপির স্থানীয় শক্তি ও আসন্ন নির্বাচনের প্রস্তুতি আরও শক্তিশালী হবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।




























