ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গণভোটে ‘না’ বলার সুযোগ নেই: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৩:১৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • / 50

জাতীয় নির্বাচন ও সংসদ সংস্কার বিষয়ে সরকার আয়োজিত গণভোটের যৌক্তিকতা তুলে ধরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণভোটের মাধ্যমে যেসব সংস্কার প্রস্তাব জনগণের সামনে আনা হচ্ছে, সেগুলো বিএনপিই অনেক আগেই জাতির সামনে তুলে ধরেছিল। তিনি বলেন, এসব সংস্কারে ‘না’ বলার সুযোগ নেই।

শুক্রবার (৯ জানুয়ারি) ঠাকুরগাঁও শহরের কালীবাড়ী তাঁতিপাড়ায় নিজ পৈতৃক বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মির্জা ফখরুল।

একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন আয়োজনকে ইতিবাচক উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, “একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন আয়োজনের দাবি আমরা আগেই জানিয়েছিলাম। ঠিক সেইভাবেই এখন তা বাস্তবায়ন হচ্ছে। সংসদের যেসব সংস্কার নিয়ে গণভোট হচ্ছে, সেগুলো আমরা ২০১৬ সালে এবং সর্বশেষ ২০২৩ সালে ৩১ দফা কর্মসূচির মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করেছিলাম। সংস্কার একটি চলমান প্রক্রিয়া।”

তিনি আরও বলেন, গণভোটের মাধ্যমে জনগণের মতামতের প্রতিফলন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ প্রক্রিয়ায় ‘না’ বলার কোনো সুযোগ নেই।

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, “সারা দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমি সন্তুষ্ট হতে পারছি না। বিশেষ করে রাজনৈতিক নেতাকর্মীদের হত্যার ঘটনা আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে। আমাদের দলের বহু নেতাকে হত্যা করা হয়েছে, যার তীব্র নিন্দা জানাই।”

তিনি অভিযোগ করেন, এসব ঘটনায় এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। নির্বাচনকালীন সময়ে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য সরকারকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন জেলা সফর সম্পর্কে মির্জা ফখরুল বলেন, এটি একটি ‘ব্যক্তিগত শুভেচ্ছা সফর’। তারেক রহমান বগুড়া থেকে সফর শুরু করে রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর দিনাজপুর হয়ে ঠাকুরগাঁওয়ে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদদের কবর জিয়ারত করবেন।

সফরের শেষ পর্বে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিতে তিনি পঞ্চগড় যাবেন।

মির্জা ফখরুল বলেন, এই সফরের মাধ্যমে জেলা ও গ্রামাঞ্চলের তৃণমূল নেতাকর্মীরা নতুন করে অনুপ্রাণিত ও উজ্জীবিত হবেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

গণভোটে ‘না’ বলার সুযোগ নেই: মির্জা ফখরুল

প্রকাশঃ ০৩:১৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬