বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১০:৩৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
- / 85
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাতে বিএনপির গঠনতন্ত্র অনুসারে তিনি আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
দলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে চেয়ারম্যান পদ শূন্য হয়। এ পরিপ্রেক্ষিতে জাতীয় স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়, যেখানে সর্বসম্মতিক্রমে শূন্য পদে তারেক রহমানকে দায়িত্ব প্রদান করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, এর মাধ্যমে তারেক রহমান দলীয় গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।




























