ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক বুধবার

  • প্রকাশঃ ০৪:৪৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • / 150

চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আগামীকাল বুধবার (১৬ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সরকারি সূত্রে জানা গেছে, বৈঠকটি অনুষ্ঠিত হবে দুপুর ১২টায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন ‘যমুনা’য়। প্রধান উপদেষ্টার কার্যালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে জানান, বিএনপির একটি প্রতিনিধিদল এই বৈঠকে অংশগ্রহণ করবে।

তিনি বলেন, “চলমান রাজনৈতিক অস্থিরতা ও সংকট নিরসনের উপায় নিয়ে আলোচনা করতেই প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বিএনপির প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবে।”

এ বৈঠককে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় উঠেছে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের উচ্চপর্যায়ের বৈঠক দেশের ভবিষ্যৎ রাজনৈতিক পথনকশা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

উল্লেখ্য, দেশে চলমান রাজনৈতিক উত্তেজনা, নির্বাচনকালীন সরকার নিয়ে মতবিরোধ এবং বিভিন্ন দাবিদাওয়া ঘিরে রাজনৈতিক অঙ্গনে টানাপোড়েন চলছে। এমন পরিস্থিতিতে এ বৈঠক নতুন কোনো সমঝোতার দ্বার খুলে দিতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রাসঙ্গিক

শেয়ার করুন

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক বুধবার

প্রকাশঃ ০৪:৪৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫