আসন সমঝোতা থাকলেও জোটের রাজনৈতিক গুরুত্ব অপরিহার্য: নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৪:০১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
- / 59
আসন সমঝোতা থাকলেও ১১ দলের জোটের রাজনৈতিক গুরুত্ব অপরিহার্য বলে মন্তব্য করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জোটের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই জোট নিয়ে আকাঙ্খার জায়গা আছে, যা জনগণ বুঝছে। নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ হবে এবং প্রতিদ্বন্দ্বিতা মূলক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উন্নতি ঘটবে।
নাহিদ ইসলাম আরও বলেন, জোট প্রক্রিয়া খুব অল্প সময়ের মধ্যে গঠিত হওয়ায় কিছু মতভেদ দেখা দিয়েছে, কিন্তু সময়ের সঙ্গে এগুলো কাটিয়ে ওঠা সম্ভব। শেষ পর্যন্ত আমরা চেষ্টা করব জোটকে অটুট রাখা। কারও মতানৈক্য থাকলেও জোট প্রক্রিয়া এগিয়ে যাবে।
তিনি জোর দিয়ে বলেন, কোনো দলীয় প্রার্থী থাকবে না। ৩০০ আসনেই জোটের প্রার্থী অংশ নেবে এবং সবাই একে অপরকে সহযোগিতা করবে।
প্রাসঙ্গিক
নাহিদ ইসলাম




























