ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রচারের সময় যেন হাদির মতো পরিণতি না হয়: আখতার হোসেন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৭:৪৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • / 64

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, নির্বাচনি প্রচারণার সময় কোনো প্রার্থী যেন কোনোভাবেই হাদি ভাইয়ের মতো পরিণতির শিকার না হন—এ বিষয়টি নিশ্চিত করা জরুরি।

বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে এক র‍্যাব কর্মকর্তার নিহত হওয়ার ঘটনাকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ইঙ্গিত হিসেবে উল্লেখ করেন তিনি।

আখতার হোসেন বলেন, নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সরকারের কাছে আমাদের প্রত্যাশা—দেশে যেন কোনো অবৈধ অস্ত্র না থাকে, কোনো সংঘাত না ঘটে এবং কোনো ভোটার কিংবা প্রার্থী যেন ক্ষতিগ্রস্ত না হন।

তিনি আরও বলেন, সুষ্ঠু ও নিরাপদ নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সূত্র: বিবিসি বাংলা

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

প্রচারের সময় যেন হাদির মতো পরিণতি না হয়: আখতার হোসেন

প্রকাশঃ ০৭:৪৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬