ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-৮ আসনে নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় ময়লা পানি ও ডিম নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০১:১৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / 82

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্যপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী প্রচারের পথসভায় ময়লা পানি ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরীর গোল্ডেন প্লাজা গলি এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সময় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ তাঁর সঙ্গে থাকা নেতা–কর্মীরা অক্ষত থাকেন। পরিস্থিতি বিবেচনায় নিয়ে দ্রুত কর্মসূচি সংক্ষিপ্ত করে তাঁরা পরীবাগ এলাকার দিকে চলে যান।

এ বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী প্রথম আলোকে বলেন, রমনা এলাকায় গোল্ডেন প্লাজা গলিতে পথসভা চলাকালে আমি গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বক্তব্য দিচ্ছিলাম। হঠাৎ একটি ভবনের ওপর থেকে প্রথমে ময়লা পানি এবং পরে ডিম নিক্ষেপ করা হয়।

কারও নাম উল্লেখ না করে তিনি অভিযোগ করেন, চাঁদাবাজির বিরুদ্ধে তাঁর অবস্থানের কারণে এই হামলার ঘটনা ঘটেছে। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, যাদের চাঁদাবাজির সাম্রাজ্য ভেঙে পড়ছে, তারাই এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত।

২০২৪ সালের জুলাই–আগস্টে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের উদ্যোগে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলোর সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে অংশ নিচ্ছে। সে অনুযায়ী জামায়াত নেতৃত্বাধীন ১০-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হিসেবে ঢাকা-৮ আসনে গণসংযোগ চালাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

এই আসনে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

ঢাকা-৮ আসনে নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় ময়লা পানি ও ডিম নিক্ষেপ

প্রকাশঃ ০১:১৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬