নিজের ভোট নিজেই দাও, অন্যের ভোটে হাত বাড়িও না: জামায়াত আমির
- প্রকাশঃ ০৯:৩৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
- / 35
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান শুক্রবার কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় ভোটের প্রতি সচেতন থাকার গুরুত্ব আরোপ করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জের ছাড়া অন্যের ভোটের দিকে কেউ হাত বাড়ালে, যুবকরা সিংহ হয়ে গর্জন করবে, যা সামাল দেওয়া সম্ভব হবে না।
ডা. শফিকুর রহমান বলেন, আমার ভোট আমি দেব, তোমারটাও তুমি দাও। এখন এমন দিন নেই, যেখানে আমি তোমার ভোট দিই। আমার পছন্দ যাকে দিই, তোমার পছন্দ যাকে, সেইকেই দাও। এটিই হলো গণতন্ত্র।
তিনি চাঁদাবাজদেরও সতর্ক করে বলেন, যদি খাদ্যের অভাব হয়, আল্লাহ আমাদের যা রিজিক দিয়েছেন তা ভাগাভাগি করে খাও। তবে হারামের দিকে হাত বাড়িও না। চাঁদা নিয়ে মানুষের কষ্ট সৃষ্টি করো না। ভিক্ষুক থেকে শুরু করে শিল্পপতি—সবার ঘুম হারাম হয়েছে তাদের কারণে। এখন তওবা করে বের হও, আমরা তোমাদের প্রশিক্ষিত করে কাজের সুযোগ দেব।
তিনি জনসভায় প্রশ্ন ছুঁড়ে বলেন, ৫ তারিখে পটপরিবর্তনের পর যারা জুলায় বিশ্বাসী নয়, সংস্কারের প্রতি অনীহা দেখায় এবং চরিত্র পরিবর্তন করেনি, তাদের মাধ্যমে কি নতুন বাংলাদেশ গড়া সম্ভব?




























