ঐক্যকামী সংগঠন ‘মুছলিহীন’ ২৯তম বর্ষে পদার্পণ করল
- প্রকাশঃ ০৪:৫৩:৪২ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
- / 56
৩রা জানুয়ারি ২০২৬, বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীন ২৯তম বার্ষিকী উদযাপন করেছে এবং ৩০তম বছরে পদার্পণ করেছে। ১৯৯৭ সালে হযরত আল্লামা মুহম্মদ আযীযুর রহমান নেছারাবাদী কায়েদ ছাহেব হুজুর রহ. প্রতিষ্ঠা করেন এই দ্বীনী সংগঠন, যা দেশ-জাতি ও মতবাদের ভেদাভেদ ভুলে ইসলামী ঐক্য প্রতিষ্ঠা ও খেদমতে দ্বীনের কাজ পরিচালনা করছে।
‘মুছলিহীন’ নামেই দেশে ব্যাপক পরিচিত এই সংগঠন ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র পর্যায়ে দ্বীনের দায়িত্ব পালনে একত্রিত হওয়ার এক অনন্য প্লাটফর্ম হিসেবে কাজ করছে। হুজুরের নীতি ‘ইত্তেহাদ মায়াল ইখতেলাফ’ বা ‘মতানৈক্যসহ ঐক্য’ অনুসারে দেশের বিভিন্ন রাজনীতি-মুক্ত ওলামা, মাশায়েখ, ইসলামী নেতৃবৃন্দ এবং সাধারণ মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে সংগঠনটি কাজ করে যাচ্ছে।
সংগঠনের বর্তমান আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন হযরত মাওলানা মুহম্মদ খলীলুর রহমান নেছারাবাদী হুজুর মাদ্দাযিল্লাহুল আলী। সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন হযরত মাওলানা মুহাম্মদ মাছুম বিল্লাহ আযীযাবাদী হুজুর। তাদের নেতৃত্বে মুবাল্লেগবৃন্দ দেশের বিভিন্ন জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে সংগঠনটির কার্যক্রম সম্প্রসারণে কাজ করছেন।
‘মুছলিহীন’ বর্তমানে যুব, ছাত্র, মাদরাসা ছাত্র, মহিলাদের জন্য ওলামা-সহ বিভিন্ন অঙ্গসংগঠনের মাধ্যমে দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। দেশের শীর্ষস্থানীয় পীর-মাশায়েখ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দও সংগঠনের কার্যক্রমকে সমর্থন করছেন।
সংগঠনটির বার্ষিকীতে সভাপতি ও সকল সদস্যরা ঐক্যবদ্ধভাবে ইসলামের কল্যাণে দ্বীনি খেদমতে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।






























