বাংলাদেশ ইউনিভার্সিটিকে ৩-১ গোলে হারালো সোনারগাঁও ইউনিভার্সিটি
- প্রকাশঃ ০৫:৩৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
- / 230
২০ মে ২০২৫, ঢাকা, বাংলাদেশ ইউনিভার্সিটি ক্যাম্পাস প্রাঙ্গণে অনুষ্ঠিত এক প্রীতি ফুটবল ম্যাচে সোনারগাঁও ইউনিভার্সিটি ফুটবল দল তাদের দারুণ নৈপুণ্যের মাধ্যমে বাংলাদেশ ইউনিভার্সিটিকে ৩-১ গোল ব্যবধানে পরাজিত করেছে।
প্রীতি ম্যাচটি খেলাধুলার মাধ্যমে আন্তঃবিশ্ববিদ্যালয় সম্পর্ক জোরদার এবং শিক্ষার্থীদের মাঝে সৌহার্দ্য ও ক্রীড়াচেতনা বৃদ্ধি করার লক্ষ্যে আয়োজন করা হয়।
সোনারগাঁও ইউনিভার্সিটির পক্ষে গোল করেন ইস্মাইল, নাজীম ও তুসার। তাদের কার্যকরী পারফরম্যান্সেই দলটি সহজে জয় তুলে নেয়। অপরদিকে, স্বাগতিক দল বাংলাদেশ ইউনিভার্সিটি একটি গোল পরিশোধ করতে সক্ষম হলেও শেষ পর্যন্ত হারের মুখ দেখতে হয়।

ছবি: সংগৃহীত
খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের প্রশংসা করেন উপস্থিত অতিথিরা। ম্যাচটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির স্পোর্টস ডিভিশনের পরিচালক মেহরাব হোসেন জসি, স্পোর্টস ক্লাবের সভাপতি কাজী আবু বকর জনি, কোষাধ্যক্ষ মৌদুদ আহমেদ এবং নারী বিষয়ক সম্পাদক নাঈমা আফরোজ।
কাজী আবু বকর জনি বলেন এ ধরনের প্রীতি ম্যাচ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যতে এমন আয়োজন আরও বিস্তৃত পরিসরে করা হবে। তিনি আরো বলেন সোনারগাঁও ইউনিভার্সিটির এই জয় কেবলমাত্র এক ম্যাচ জয় নয়, বরং এটি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবেই বিবেচিত হচ্ছে। আশা করছি ভবিষ্যতে জয়ের ধারা অব্যাহত থাকবে।


















