ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীলঙ্কাকে ৫–০ গোলে হারিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ দলের টানা তৃতীয় জয়

ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশঃ ০৩:২৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • / 127

চীনে বাংলাদেশের গোল উদ্‌যাপন চলছে ছবি: সংগৃহীত

চীনে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে গোলের ধারা ধরে রাখল বাংলাদেশ। আজ শ্রীলঙ্কাকে ৫–০ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে গোলাম রব্বানীর দল। তিন ম্যাচে প্রতিপক্ষের জালে বাংলাদেশ করেছে ১৮ গোল।

চীনের ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত ম্যাচে জোড়া গোল করেন নাজমুল হুদা। একটি করে গোল করেন মোহাম্মদ মানিক, বায়েজিদ বোস্তামি ও ইকরামুল ইসলাম। শ্রীলঙ্কার বিপক্ষে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে বড় ব্যবধানে জিতেছে লাল–সবুজের তরুণরা।

আগামী শুক্রবার নিজেদের চতুর্থ ম্যাচে বাহরাইনের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ৩০ নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ স্বাগতিক চীন। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে আগামী বছরের মে মাসে সৌদি আরবে অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব–১৭ এশিয়ান কাপে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। বাছাইপর্ব দুর্দান্তভাবে শুরু করেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে পূর্ব তিমুরকে ৫–০ ব্যবধানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ব্রুনেইয়ের জালে ৮ গোল দেয় তারা।

১৬ দল নিয়ে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব–১৭ এশিয়ান কাপের মূলপর্ব। এরই মধ্যে ৯ দল নিশ্চিত করেছে জায়গা; বাকি ৭ দল বাছাইপর্ব থেকে সুযোগ পাবে। অনূর্ধ্ব–১৭ পর্যায়ে বাংলাদেশ এখন পর্যন্ত দুবার এবং অনূর্ধ্ব–১৬ পর্যায়ে চারবার এশিয়ান কাপে অংশ নিয়েছে। কোনোবারই গ্রুপ পর্ব পেরোতে পারেনি।

সর্বশেষ ২০০৬ সালে বাছাই উতরে মূলপর্বে উঠেও তিন ম্যাচের সবকটিতে হেরেছিল বাংলাদেশ। ২০২০ সালে বাছাইপর্ব অনুষ্ঠিত হলেও করোনার কারণে মূল প্রতিযোগিতা বাতিল হয়। আর ২০১৪ সালে বাংলাদেশ নাম প্রত্যাহার করে নেয়।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

শ্রীলঙ্কাকে ৫–০ গোলে হারিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ দলের টানা তৃতীয় জয়

প্রকাশঃ ০৩:২৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫