ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টাইনের হ্যাটট্রিকে নিউইয়র্ককে উড়িয়ে এমএলএস কাপের ফাইনালে ইন্টার মায়ামি

খেলা ডেস্ক
  • প্রকাশঃ ০৯:২৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • / 60

ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে জিতেছে ইন্টার মায়ামি| ছবি: সংগৃহীত

ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো এমএলএস কাপ ফাইনালে জায়গা করে নিয়েছে ইন্টার মায়ামি। প্লে-অফের ইস্টার্ন কনফারেন্স ফাইনালে নিউইয়র্ক সিটি এফসিকে ৫–১ গোলের ব্যবধানে উড়িয়ে লিওনেল মেসির দল লিখেছে নতুন ইতিহাস।

যুক্তরাষ্ট্রের শীর্ষ লিগ এমএলএসে ৩০টি ক্লাব ইস্টার্ন ও ওয়েস্টার্ন কনফারেন্সে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে। দুই কনফারেন্সের চ্যাম্পিয়নরা মুখোমুখি হয় চূড়ান্ত এমএলএস কাপ ফাইনালে। ২০১৮ সালে প্রতিষ্ঠিত ইন্টার মায়ামি এর আগে তিনবার প্লে-অফ খেললেও কখনো কনফারেন্স সেমিফাইনাল পেরোতে পারেনি। অবশেষে এবার সেই বাধা পেরিয়ে সরাসরি পৌঁছে গেল কাপ ফাইনালে।

আজ চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে মায়ামির জয়ের নায়ক আর্জেন্টাইন ফরোয়ার্ড তাদেও আলেন্দে। ২৬ বছর বয়সী এই ফুটবলার দুর্দান্ত এক হ্যাটট্রিক করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি মায়ামির হাতে নিয়ে আসেন। পাশাপাশি গোলের তালিকায় নাম লেখান আরও দুই আর্জেন্টাইন—মাতেও সিলভেত্তি এবং তালেসকো সেগোভিয়া। সিলভেত্তির করা গোলটিতে অ্যাসিস্ট দেন লিওনেল মেসি।

ম্যাচের ১৪তম মিনিটে আলেন্দের প্রথম গোল আসে রদ্রিগো দি পলের নিখুঁত পাস থেকে। ২৪তম মিনিটে জর্দি আলবার ক্রস ধরে হেডে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। তবে ৩৭তম মিনিটে নিউইয়র্ক সিটির জাস্টিন হাক এক গোল শোধ করলে প্রথমার্ধ শেষ হয় ২–১ ব্যবধানে।

বিরতির পর আক্রমণ আরও তীব্র করে মায়ামি। ৬৭তম মিনিটে বক্সে চাপের মুখে পড়ে মেসি বল বাড়ান ফাঁকায় থাকা ১৯ বছর বয়সী সিলভেত্তির উদ্দেশে, যা থেকে সহজেই গোল করে করেন তিনি। ৮৩তম মিনিটে আলবার ব্যাক পাস থেকে সেগোভিয়া ব্যবধান বাড়ান ৪–১–এ।

ম্যাচের ৮৯তম মিনিটে ইয়ানিক ব্রাইটের সহায়তায় আলেন্দে সম্পূর্ণ করেন তাঁর হ্যাটট্রিক, নিশ্চিত হয়ে যায় মায়ামির ঐতিহাসিক জয়।

আগামী ৬ ডিসেম্বর এমএলএস কাপ ফাইনালে ইন্টার মায়ামি মুখোমুখি হবে ওয়েস্টার্ন কনফারেন্স ফাইনালের সান ডিয়েগো ও ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের মধ্যকার বিজয়ীর।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

আর্জেন্টাইনের হ্যাটট্রিকে নিউইয়র্ককে উড়িয়ে এমএলএস কাপের ফাইনালে ইন্টার মায়ামি

প্রকাশঃ ০৯:২৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫