ঢাকা ০৭:৪৬ , Sun, ২০ Sep ২০২৬

নিউইয়র্কে নতুন সাজে বাংলাদেশি রেস্টুরেন্ট ‘ভোজন বিলাস’, থাকছে কাচ্চি ও বুফেসহ নানা আয়োজন

নিজস্ব প্রতিবেদক নিউইয়র্ক
  • প্রকাশঃ ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০৬
  • / 5
নিউইয়র্কের ওজনপার্কে নতুন সাজ ও ব্যবস্থাপনায় পুনঃউদ্বোধন করা হয়েছে বাংলাদেশি খাবারের রেস্টুরেন্ট ‘ভোজন বিলাস’ ছবি: প্রজন্ম কথা

নিউইয়র্ক, ২০ সেপ্টেম্বর, (প্রজন্ম কথা) – নিউইয়র্কের ওজনপার্কে নতুন সাজ ও ব্যবস্থাপনায় পুনরায় যাত্রা শুরু করেছে বাংলাদেশি খাবারের রেস্টুরেন্ট ‘ভোজন বিলাস’। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ব্রুকলিনের ১১৫৯ লিবার্টি অ্যাভিনিউতে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে রেস্টুরেন্টটির পুনঃউদ্বোধন করা হয়।

ইয়র্ক বাংলার সম্পাদক মাওলানা রশীদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সরওয়ার মিলন। পরে স্বাগত বক্তব্য দেন রেস্টুরেন্টটির অন্যতম কর্ণধার কামরুল ইসলাম। তিনি অতিথিদের ধন্যবাদ জানান এবং রেস্টুরেন্টে পরিবেশিত বিভিন্ন হালাল খাবার ও সেবার বিষয়ে তুলে ধরেন। গ্রাহকদের সুবিধা ও পারিবারিক পরিবেশের কথা বিবেচনা করে বিভিন্ন ফ্যামিলি প্যাকেজ ও বিশেষ খাবারের ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বায়তুল মামুর মসজিদ অ্যান্ড কমিউনিটি সেন্টারের ইমাম ও খতীব মাওলানা দেলোয়ার হোসাইন। তিনি ব্যবসায় সততা ও ইসলামী বিধিবিধান অনুসরণের ওপর গুরুত্ব দেন। তাঁর ভাষায়, “আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল এবং সুদকে হারাম করেছেন। যেকোনো ব্যবসায় ধৈর্য ধরে সততা ও নৈতিকতার সঙ্গে সামনে এগিয়ে যেতে হবে।”

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা দেলোয়ার হোসাইন।

পুনঃউদ্বোধনী অনুষ্ঠানে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তি ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ইসলামী চিন্তাবিদ ড. রুহুল আমীন, মসজিদ আল আমানের সভাপতি বুরহান উদ্দিন কফিল, সাপ্তাহিক বাংলাদেশের সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, টাইম টিভি ও বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু ও মো. রব মিয়া, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুন্নাহার খান মিতা, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ, বাংলাদেশ সোসাইটির সমাজকল্যাণ সম্পাদক ও ইয়র্ক বাংলার নির্বাহী সম্পাদক জামীল আনসারী এবং সন্দ্বীপ সোসাইটির সভাপতি ফিরোজ আহমদসহ অনেকে।

রেস্টুরেন্টটির যৌথ পরিচালনায় রয়েছেন কামরুল ইসলাম, নূর আলম সিদ্দিক মুন্না, নূরুল ইসলাম বুলবুল, মোর্শেদ আলম, মুহসিল কবীর, মুতাসিম বিল্লাহ সিরাজী ও মুহাম্মদ ফিরোজ।

রেস্টুরেন্টের প্রচারপত্র অনুযায়ী, গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের ফ্যামিলি প্ল্যাট রাখা হয়েছে। ‘ভোজন বিলাস স্পেশাল ফ্যামিলি প্ল্যাটারে’ ২ থেকে ৩ জনের প্যাকেজের মূল্য ৩৯ দশমিক ৯৯ ডলার এবং ৪ থেকে ৫ জনের প্যাকেজের মূল্য ৬৯ দশমিক ৯৯ ডলার। এতে থাকছে চিকেন শিক কাবাব, চিকেন বটি কাবাব, বিফ কোফতা, ল্যাম্ব চপ, চিংড়ি, বাটার নান, মৌসুমি সালাদ ও ফ্রেঞ্চ ফ্রাই।

‘স্পেশাল ফ্যামিলি কাচ্চি প্ল্যাটারে’ ২ থেকে ৩ জনের প্যাকেজের দাম ৪৪ দশমিক ৯৯ ডলার এবং ৪ থেকে ৫ জনের জন্য ৭৯ দশমিক ৯৯ ডলার। এই প্যাকেজে কাচ্চি, চিকেন রোস্ট, শামি কাবাব, চিংড়ি, মৌসুমি সালাদ ও ফ্রেঞ্চ ফ্রাই থাকছে। পাশাপাশি হালিম-নান, হাঁসের মাংস ও চালের রুটিসহ বিভিন্ন ঐতিহ্যবাহী খাবারও পাওয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রতিদিন সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত নাশতার ব্যবস্থাও রয়েছে। ‘ব্রেকফাস্ট স্পেশাল’-এর দাম ৪ দশমিক ৯৯ ডলার। এতে দুটি রুটি, মিশ্র ভাজি বা ডাল এবং এক কাপ চা থাকছে।

সপ্তাহের শুক্রবার ও শনিবার রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত ৩০টির বেশি পদ নিয়ে বিশেষ বুফে ডিনারের আয়োজন থাকবে। এর মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ১৪ দশমিক ৯৯ ডলার এবং ৫ থেকে ১০ বছর বয়সী শিশুদের জন্য ৯ দশমিক ৯৯ ডলার।

রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ভোজন বিলাস’ সপ্তাহের সাত দিনই খোলা থাকবে। প্রতিদিন সকালে নাশতা এবং শুক্রবার ও শনিবার রাতে বিশেষ বুফে ডিনারের পাশাপাশি শিগগিরই গ্রাবহাব, উবার ইটস ও ডোরড্যাশের মাধ্যমে অনলাইনে খাবার সরবরাহের সুবিধাও চালু করার পরিকল্পনা রয়েছে।

❤️
👏
🙂
😞

নিউইয়র্কে নতুন সাজে বাংলাদেশি রেস্টুরেন্ট ‘ভোজন বিলাস’, থাকছে কাচ্চি ও বুফেসহ নানা আয়োজন

প্রকাশঃ ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০৬