ঢাকায় কানাডা হাইকমিশনে চাকরির সুযোগ, বছরে বেতন ১০ লাখ ৫৫ হাজার টাকা
- প্রকাশঃ ১২ নভেম্বর ২০২৬, ১৩:১২
- / 1
ঢাকা (প্রজন্ম কথা) – ঢাকায় অবস্থিত কানাডা হাইকমিশনে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কমন সার্ভিসেস ক্লার্ক পদে একজন কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। এ পদে আবেদন করতে পারবেন নারী ও পুরুষ উভয় প্রার্থী। আগ্রহীদের আগামী ১৫ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। নির্বাচিত প্রার্থীর বার্ষিক বেতন নির্ধারণ করা হয়েছে ১০ লাখ ৫৫ হাজার ৩৫১ টাকা।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
আবেদনকারীদের যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সাধারণ অফিস পরিচালনা ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে দক্ষতা প্রয়োজন।
এ ছাড়া অফিসের প্রশাসনিক দায়িত্ব পালনের ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের সাম্প্রতিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন ও কর্মঘণ্টা
পদটি পূর্ণকালীন। সপ্তাহে মোট ৩৭ দশমিক ৫ ঘণ্টা কাজ করতে হবে। তবে প্রয়োজনে স্বল্প নোটিশে অতিরিক্ত সময় বা অতিরিক্ত কর্মঘণ্টা কাজ করার প্রস্তুতি থাকতে হবে। কর্মস্থল হবে ঢাকায় অবস্থিত কানাডা হাইকমিশনের কার্যালয়।
বেতন ও সুযোগ-সুবিধা
নিয়োগপ্রাপ্ত কর্মীর বার্ষিক বেতন ১০ লাখ ৫৫ হাজার ৩৫১ টাকা। বেতন অপরিবর্তনযোগ্য। এর পাশাপাশি বোনাস ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য, যোগ্যতা ও আবেদনপ্রক্রিয়া জানতে বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখা যাবে।

























