ঢাকা ০৯:৫৮ , Tue, ০৪ Aug ২০২৬
যুক্তরাজ্যে
লন্ডন

লন্ডনে ফিরছে ঐতিহ্যবাহী ব্রিক লেন কারি উৎসব, থাকছে বাংলাদেশি সংস্কৃতির ছোঁয়া

প্রজন্ম কথা ডেস্ক
  • প্রকাশঃ ০৪ অগাস্ট ২০২৬, ১৫:৪২
  • / 4
ছবি: সংগৃহীত

পূর্ব লন্ডনের ঐতিহ্যবাহী ব্রিক লেনে আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল ২০২৬। একদিনের এই বিনামূল্যের উৎসবে বাংলাদেশি ও দক্ষিণ এশীয় খাবার, সংস্কৃতি এবং কমিউনিটির বৈচিত্র্য তুলে ধরা হবে নানা আয়োজনের মাধ্যমে। গত বছরের সফল প্রত্যাবর্তনের পর এবার উৎসবটি আরও বড় পরিসরে আয়োজনের ঘোষণা দিয়েছেন আয়োজকরা।

দীর্ঘ নয় বছরের বিরতির পর ২০২৫ সালে পুনরায় শুরু হওয়া এই উৎসব ব্যাপক সাড়া ফেলেছিল। সেই ধারাবাহিকতায় এবারও ব্রিক লেনজুড়ে বসবে উৎসবের আসর। অংশগ্রহণকারী রেস্তোরাঁগুলো রাস্তার ধারে বিশেষ স্টল স্থাপন করে পরিবেশন করবে বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী কারি এবং দক্ষিণ এশীয় বিশেষ খাবার। পাশাপাশি থাকবে খ্যাতিমান শেফদের লাইভ কুকিং প্রদর্শনী, সাংস্কৃতিক পরিবেশনা এবং উৎসব উপলক্ষে বিশেষ স্ট্রিট আর্ট।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এটি কেবল কারি উৎসব নয়, বাংলাদেশি ও দক্ষিণ এশীয় ঐতিহ্য, সংস্কৃতি এবং স্থানীয় কমিউনিটির মিলনমেলা।

উৎসব শুরু হবে দুপুর ১২টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। বাক্সটন স্ট্রিট থেকে শুরু হয়ে ব্রিক লেন আর্চ পর্যন্ত শোভাযাত্রায় থাকবে রঙিন ফ্লোট, নৃত্যশিল্পী, বিভিন্ন কমিউনিটি সংগঠনের অংশগ্রহণ এবং শিল্পসংস্থা Emergency Exit Arts-এর তৈরি তিনটি বিশাল আকৃতির বিশেষ পাপেট।

দিনব্যাপী আয়োজনে দর্শকদের জন্য থাকবে ভ্রাম্যমাণ শিল্পীদের পরিবেশনা, ডিজে, লাইভ সঙ্গীত এবং নৃত্যানুষ্ঠান। মঞ্চে পরিবেশন করবেন জনপ্রিয় বাঙালি শিল্পী নিশ, মামজি ও খিয়ো। এছাড়াও অংশ নেবে আইএমডি লিজিয়ন, বলি ফ্লেক্স, তাল তরঙ্গ, সৌমি দাস ডান্স কোম্পানি, বলিউড ব্রাস ব্যান্ডসহ আরও অনেক শিল্পী ও সাংস্কৃতিক দল।

টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, গত বছরের উৎসব হাজারো মানুষকে একত্রিত করে ব্রিক লেনের খাবার, সংস্কৃতি ও কমিউনিটিকে উদযাপনের সুযোগ করে দিয়েছিল। এবার সেই সাফল্যের ভিত্তিতে আরও বড়, সমৃদ্ধ এবং আকর্ষণীয় আয়োজন করা হয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, উৎসবে অংশগ্রহণ সম্পূর্ণ বিনামূল্যে। তবে আগাম নিবন্ধন করলে অংশগ্রহণকারী রেস্তোরাঁগুলোতে পুরো সপ্তাহান্তজুড়ে ২০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাওয়া যাবে।

বাংলাদেশি রেস্টুরেন্ট, কারি হাউস এবং দক্ষিণ এশীয় সংস্কৃতির জন্য বিশ্বব্যাপী পরিচিত ব্রিক লেনের এই উৎসবকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসা, পর্যটন এবং কমিউনিটি কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। প্রতি বছরের মতো এবারও হাজারো দর্শনার্থীর উপস্থিতিতে ব্রিক লেন পরিণত হবে লন্ডনের অন্যতম প্রাণবন্ত সাংস্কৃতিক ও খাদ্য উৎসবে।

সূত্র: সিক্রেট লন্ডন

❤️
👏
🙂
😞

লন্ডনে ফিরছে ঐতিহ্যবাহী ব্রিক লেন কারি উৎসব, থাকছে বাংলাদেশি সংস্কৃতির ছোঁয়া

প্রকাশঃ ০৪ অগাস্ট ২০২৬, ১৫:৪২