ঢাকা ০৯:৩৭ , Mon, ২৪ Aug ২০২৬
বিশ্বসমাচার
যুক্তরাষ্ট্র

২০০৯ সালের পর বড় পরিবর্তনের উদ্যোগ: যুক্তরাষ্ট্রে ন্যূনতম মজুরি ঘণ্টায় ২৫ ডলার করার প্রস্তাব

এ্যানী রহমান
  • প্রকাশঃ ২৪ অগাস্ট ২০২৬, ২১:০৭
  • / 8
ফাইল ছবি সংগৃহীত

ওয়াশিংটন, ২৫ আগস্ট, (প্রজন্ম কথা) – ২০০৯ সালের পর যুক্তরাষ্ট্রের ফেডারেল ন্যূনতম মজুরিতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ হিসেবে কংগ্রেসে ‘লিভিং ওয়েজ ফর অল অ্যাক্ট’ নামের একটি বিল উত্থাপন করা হয়েছে। প্রস্তাবে বর্তমানে ঘণ্টায় ৭ দশমিক ২৫ ডলার থাকা ফেডারেল ন্যূনতম মজুরি কয়েক বছর ধরে ধাপে ধাপে বাড়িয়ে ২৫ ডলারে নেওয়ার কথা বলা হয়েছে। বিলটি প্রতিনিধি পরিষদ ও সিনেটের সংশ্লিষ্ট কমিটিতে পর্যালোচনার পর্যায়ে রয়েছে।

বিলটির প্রতিনিধি পরিষদ সংস্করণ ২৮ এপ্রিল এবং সিনেট সংস্করণ ২৫ জুন উত্থাপন করা হয়। সিনেটে এর নেতৃত্ব দিচ্ছেন ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি। প্রতিনিধি পরিষদে বিলটির প্রধান উদ্যোক্তা কংগ্রেসওম্যান ডেলিয়া রামিরেজ।

বাস্তবায়নে ভিন্ন সময়সীমা

প্রস্তাবিত আইনে এক ধাপে ন্যূনতম মজুরি ২৫ ডলারে উন্নীত করার পরিকল্পনা রাখা হয়নি। কয়েক বছরের মধ্যে ধাপে ধাপে এই মজুরি বাড়ানোর কথা বলা হয়েছে। তবে প্রতিনিধি পরিষদ ও সিনেটে উত্থাপিত সংস্করণে বাস্তবায়নের সময়সীমায় পার্থক্য রয়েছে।

প্রতিনিধি পরিষদের সংস্করণ অনুযায়ী, বড় ও অধিক লাভজনক প্রতিষ্ঠানগুলোকে ২০৩১ সালের মধ্যে নতুন মজুরি কাঠামোর আওতায় আনতে হবে। ছোট ও মাঝারি ব্যবসার ক্ষেত্রে ২০৩৮ সাল পর্যন্ত সময় দেওয়ার প্রস্তাব রয়েছে।

অন্যদিকে সিনেটের সংস্করণে বড় কোম্পানিগুলোর জন্য সময়সীমা ২০৩২ সাল এবং অন্যান্য ব্যবসার জন্য ২০৩৯ সাল পর্যন্ত রাখা হয়েছে।

ভবিষ্যতে মজুরি সমন্বয়ের প্রস্তাব

বিলটিতে ২৫ ডলারের লক্ষ্যমাত্রায় পৌঁছানোর পরও ন্যূনতম মজুরি নিয়মিত সমন্বয়ের ব্যবস্থা রাখা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, ভবিষ্যতে জাতীয় মধ্যম ঘণ্টাভিত্তিক মজুরির দুই-তৃতীয়াংশের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি বছর ফেডারেল ন্যূনতম মজুরি স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করা হবে।

এ ছাড়া টিপসনির্ভর কর্মী, তরুণ কর্মী এবং প্রতিবন্ধী কর্মীদের ক্ষেত্রে প্রচলিত কম মজুরি দেওয়ার কিছু ব্যতিক্রমী ব্যবস্থাও ধীরে ধীরে তুলে দেওয়ার প্রস্তাব রয়েছে।

আইনে পরিণত হতে আরও পথ বাকি

বিলটি বর্তমানে কংগ্রেসের প্রাথমিক কমিটি পর্যায়ে রয়েছে। এটি আইনে পরিণত করতে প্রতিনিধি পরিষদ ও সিনেটের অনুমোদনের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষর প্রয়োজন। ফলে প্রস্তাবিত ২৫ ডলারের ন্যূনতম মজুরি শেষ পর্যন্ত কার্যকর হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

বিলটির সমর্থক শ্রমিক অধিকারকর্মীদের দাবি, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রাখতে ন্যূনতম মজুরি বাড়ানো প্রয়োজন। অন্যদিকে ব্যবসায়ী সংগঠনগুলো বড় ধরনের মজুরি বৃদ্ধির ফলে অর্থনৈতিক অনিশ্চয়তা এবং কর্মসংস্থানে সম্ভাব্য নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

ফলে ফেডারেল ন্যূনতম মজুরি কত হওয়া উচিত এবং তা কীভাবে বাড়ানো হবে, তা নিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিতর্ক আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে।

❤️
👏
🙂
😞

২০০৯ সালের পর বড় পরিবর্তনের উদ্যোগ: যুক্তরাষ্ট্রে ন্যূনতম মজুরি ঘণ্টায় ২৫ ডলার করার প্রস্তাব

প্রকাশঃ ২৪ অগাস্ট ২০২৬, ২১:০৭