ঢাকা ০৯:১৮ , Wed, ০২ Sep ২০২৬
বিশ্বসমাচার
যুক্তরাষ্ট্র

আমেরিকান কাউন্সিলম্যান হিসেবে নিযুক্ত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত পারভেজ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪
  • / 5
প্রথম বাংলাদেশি-আমেরিকান সদস্য (কাউন্সিলম্যান) হিসেবে নিযুক্ত হয়েছেন পারভেজ রহমান ছবি: সংগৃহীত

নিউইয়র্ক, ২ সেপ্টেম্বর, (প্রজন্ম কথা) – যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের চেকটোওয়াগা টাউন কাউন্সিলের কাউন্সিল সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীর সন্তান পারভেজ রহমান। স্থানীয় টাউন বোর্ডের সিদ্ধান্তে সাবেক কাউন্সিল সদস্য স্টিফেন নোইকির ছেড়ে যাওয়া শূন্য পদে তাঁকে নিয়োগ দেওয়া হয়। সরকারি নথিতে পারভেজ রহমানকে বর্তমান কাউন্সিল সদস্য হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

চেকটোওয়াগা টাউন বোর্ডের আগস্টের সভার নথি অনুযায়ী, কাউন্সিল সদস্য পদটি শূন্য হওয়ার পর পারভেজ রহমানকে ওই পদে নিয়োগের প্রস্তাব অনুমোদন করা হয়। তাঁকে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

পারভেজ রহমান মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের পলাশপুর গ্রামের সন্তান। তিনি আতাউর রহমানের ছেলে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

পরিবারের তথ্য অনুযায়ী, রাজনীতির পাশাপাশি পারভেজ রহমান আর্থিক খাতের একটি প্রতিষ্ঠানে ব্যবসায়িক অংশীদার হিসেবে কাজ করছেন। কাউন্সিল সদস্য হিসেবে তাঁর বর্তমান দায়িত্বটি অন্তর্বর্তীকালীন। চলতি বছরের শেষ নাগাদ এ দায়িত্ব পালনের পর ওই আসনে স্থায়ী প্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়া রয়েছে।

চেকটোওয়াগা টাউন বোর্ডের সরকারি ওয়েবসাইটে পারভেজ রহমানকে বর্তমান কাউন্সিল সদস্যদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাংলাদেশি বংশোদ্ভূত একজনের স্থানীয় সরকারে এই দায়িত্ব পাওয়া নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি অভিবাসী সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিনিধিত্বের ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

❤️
👏
🙂
😞

আমেরিকান কাউন্সিলম্যান হিসেবে নিযুক্ত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত পারভেজ

প্রকাশঃ ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪