ঢাকা ০৯:০৪ , Wed, ০২ Sep ২০২৬

যুক্তরাজ্যের গ্লোবাল ট্যালেন্ট ভিসা পেলেন বাংলাদেশি তরুণ শিল্পী তারেক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২০
  • / 11
যুক্তরাজ্যের গ্লোবাল ট্যালেন্ট ভিসা পাওয়া শিল্পী তারেক আমিন ছবি: কোলাজ- প্রজন্ম কথা

ঢাকা, ২ সেপ্টেম্বর, (প্রজন্ম কথা) – শিল্প ও সংস্কৃতি ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের শিল্পী তারেক আমিন, যিনি রুহুল আমিন তারেক নামেও পরিচিত, যুক্তরাজ্যের গ্লোবাল ট্যালেন্ট ভিসা পেয়েছেন। চলতি বছরের জুনে তিনি এই ভিসা পান। শিল্প ও সংস্কৃতি ক্ষেত্রে স্বীকৃত বা সম্ভাবনাময় শিল্পীদের পেশাগত কাজ, আন্তর্জাতিক স্বীকৃতি এবং নিজ ক্ষেত্রে অবদানের ভিত্তিতে এই ভিসার জন্য মূল্যায়ন করা হয়।

সুনামগঞ্জে বাড়ি তারেক আমিন বাংলাদেশের সমকালীন মুদ্রণচিত্র শিল্পের একজন স্বতন্ত্র শিল্পী। রেখা, মানুষ, স্মৃতি, অস্তিত্ব ও অনুভূতিকে কেন্দ্র করে দীর্ঘদিনের শিল্পচর্চায় তিনি নিজস্ব একটি শিল্পভাষা তৈরি করেছেন। কাঠখোদাইয়ের কাজে তাঁর বিশেষ পরিচিতি রয়েছে। পাশাপাশি পেন্সিলচিত্রের মতো মাধ্যমেও তিনি কাজ করেছেন। রেখাকে তিনি অনুভূতি ও মানুষের অভিজ্ঞতা প্রকাশের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহার করে আসছেন।

দীর্ঘ শিল্পজীবনে তারেক আমিন একাধিক পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। এর মধ্যে পরপর দুই বছর ২১তম ও ২২তম জাতীয় পুরস্কার পাওয়ার বিষয়টি উল্লেখযোগ্য। বাংলাদেশে শিল্পচর্চার পাশাপাশি যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়া, ভুটান, ভারত ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশে তাঁর শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে। ২০২৫ সালে লন্ডন ও বার্মিংহামে তাঁর একাধিক প্রদর্শনী এবং দক্ষিণ কোরিয়ার শিল্প আয়োজনে অংশগ্রহণ তাঁর আন্তর্জাতিক শিল্পচর্চাকে আরও দৃশ্যমান করে।

গ্লোবাল ট্যালেন্ট ভিসা পাওয়ার এই অর্জনকে স্মরণীয় করে রাখতে কালনী আর্ট স্টুডিও বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় একটি পুনর্মিলনী ও শিল্প আড্ডার আয়োজন করছে। আয়োজনে তারেক আমিনের শিল্পচর্চা, কাঠখোদাইয়ের অভিজ্ঞতা, আন্তর্জাতিক প্রদর্শনী এবং ভবিষ্যৎ শিল্পপরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

❤️
👏
🙂
😞

যুক্তরাজ্যের গ্লোবাল ট্যালেন্ট ভিসা পেলেন বাংলাদেশি তরুণ শিল্পী তারেক

প্রকাশঃ ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২০