ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন উপলক্ষে সারা দেশে বাণিজ্যবিতান বন্ধ দুই দিন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ১২:৪০:২৪ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 47

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকাসহ সারা দেশের সব দোকান, বাণিজ্যবিতান ও শপিং মল আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে। বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং ভোটাধিকার প্রয়োগে সুবিধা দিতে সরকারি সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী বুধবার ও বৃহস্পতিবার সারা দেশে দোকান, বাণিজ্যবিতান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে শিল্পাঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। ফলে শিল্পকারখানার শ্রমিকদের জন্য ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি—টানা তিন দিনের ছুটি থাকছে।

উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি এমনিতেই সাধারণ ছুটি থাকে। ভোটের পরের দিনগুলো শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটিও যুক্ত হচ্ছে। এর ফলে নির্বাচন উপলক্ষে দেশজুড়ে টানা কয়েক দিনের ছুটির পরিবেশ তৈরি হচ্ছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

নির্বাচন উপলক্ষে সারা দেশে বাণিজ্যবিতান বন্ধ দুই দিন

প্রকাশঃ ১২:৪০:২৪ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬