ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতকে জনগণ কখনো ক্ষমতায় আনবে না: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৫:০৩:১০ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / 5

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের জনগণ কখনো বাংলাদেশ জামায়াতে ইসলামী-কে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় না। তিনি দাবি করেন, স্বাধীনতা যুদ্ধের সময় দলটি বাংলাদেশের বিরোধিতা করেছিল এবং সেই ইতিহাস দেশের মানুষ ভুলে যায়নি।

বুধবার (২০ মে) দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে সদর উপজেলার শিবগঞ্জ সংলগ্ন পরিত্যক্ত বিমানবন্দর এলাকায় এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, “একটি দল ধর্মের নামে রাজনীতি করে, মিঠা মিঠা কথা বলে এবং অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চায়। কিন্তু মিথ্যা ও বিভ্রান্তি ছড়িয়ে রাজনীতি টিকে থাকতে পারে না। জনগণের আস্থা অর্জন করতে হলে সত্য কথা বলতে হবে এবং মানুষের পাশে থাকতে হবে।”

তিনি বলেন, “এই দেশের মানুষ জামায়াতকে কখনো ক্ষমতায় আনবে না। কারণ ১৯৭১ সালে তারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। মুক্তিযোদ্ধাদের হত্যা এবং মা-বোনদের সম্ভ্রমহানির সঙ্গে তারা জড়িত ছিল। জনগণ সেই ইতিহাস ভুলে যায়নি।”

গণতন্ত্র ও সংস্কার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন এবং গণমাধ্যম ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন ও নারীদের শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, “বিএনপি সংস্কার চায় না—এমন প্রচারণা সম্পূর্ণ মিথ্যা। আমরা দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি এবং আগেই ৩১ দফা সংস্কার কর্মসূচি দিয়েছি।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বের প্রশংসা করে মির্জা ফখরুল বলেন, “তিনি নতুনভাবে দেশকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছেন। জনগণ তার নেতৃত্বের দিকে আশাবাদী দৃষ্টিতে তাকিয়ে আছে।”

শেয়ার করুন

জামায়াতকে জনগণ কখনো ক্ষমতায় আনবে না: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

প্রকাশঃ ০৫:০৩:১০ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬