ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হাতিয়ায় প্রকাশ্যে ব্যালটে সিল: সহকারী প্রিসাইডিং কর্মকর্তা অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৭:২৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 50

নোয়াখালীর হাতিয়ায় একটি কেন্দ্রে প্রকাশ্যে ব্যালটে সিল মারছেন এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তা। আজ দুপুরে হাতিয়ার শহর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রেছবি: ভিডিও থেকে নেওয়া

নোয়াখালী-৬ আসনের হাতিয়া উপজেলার একটি ভোটকেন্দ্রে ব্যালট পেপারে প্রকাশ্যে সিল মারার অভিযোগে এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁকে ওই ভোটকেন্দ্রেই আটক রাখা হয়েছে।

অব্যাহতি পাওয়া কর্মকর্তার নাম রিজিয়া সুলতানা। তিনি উপজেলার সৈয়দিয়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। আজ বৃহস্পতিবার দুপুরে ভোট গ্রহণ চলাকালে হাতিয়া শহর বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে ওই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা রিজিয়া সুলতানা প্রকাশ্যে ভোটারের ব্যালট পেপারে সিল মারছিলেন। ভোটকক্ষে উপস্থিত একজন ব্যক্তি মুঠোফোনে ঘটনার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। ভিডিও ছড়িয়ে পড়ার পর তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওই নারী সহকারী প্রিসাইডিং কর্মকর্তা পরপর দুজন ভোটারের ব্যালট পেপারে ভোটারের স্বাক্ষর ও টিপসই নেওয়ার পর নিজেই পছন্দের প্রতীকে সিল মারছেন।

তবে অভিযুক্ত রিজিয়া সুলতানা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, তিন মাস বয়সী নবজাতক সন্তানসহ এক নারী ভোটারের অনুরোধে তিনি ব্যালটে সিল দেন। সিল মারার আগে উপস্থিত পোলিং কর্মকর্তা ও প্রার্থীদের এজেন্টদের মতামত নেন বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এবং হাতিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল বাসেদ বলেন, বেলা আনুমানিক তিনটার দিকে তাঁর কাছে অভিযোগ আসে যে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা একজন ভোটারের ব্যালট পেপারে নিজে সিল মারেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পর তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

প্রিসাইডিং কর্মকর্তা আরও জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী অভিযুক্ত কর্মকর্তাকে আটক রাখা হয়েছে। অভিযোগের তদন্ত শেষে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

হাতিয়ায় প্রকাশ্যে ব্যালটে সিল: সহকারী প্রিসাইডিং কর্মকর্তা অব্যাহতি

প্রকাশঃ ০৭:২৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬