ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদযাত্রায় সতর্ক থাকার আহ্বান পুলিশের, রেললাইনের পাশে পশুর হাট না বসানোর পরামর্শ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৫:২৫:১২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / 3

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে জনসাধারণের প্রতি বিভিন্ন নিরাপত্তা পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ। পরিকল্পিত ভ্রমণ, ঝুঁকিপূর্ণ যাতায়াত এড়িয়ে চলা, দ্রুতগতিতে গাড়ি না চালানো এবং রেললাইনের পাশে কোরবানির পশুর হাট না বসানোর আহ্বান জানানো হয়েছে।

বুধবার (২০ মে) পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব পরামর্শ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদে বাড়ি ফেরা যাত্রীরা যেন আগে থেকেই ভ্রমণ পরিকল্পনা করেন। এতে ট্রেন, বাস, লঞ্চ ও ফেরিঘাটে শেষ মুহূর্তের অতিরিক্ত চাপ ও ভিড় এড়ানো সম্ভব হবে। একইসঙ্গে বাস, ট্রেন বা লঞ্চের ছাদে এবং ট্রাক, পিকআপসহ পণ্যবাহী যানবাহনে অতিরিক্ত যাত্রী হয়ে ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে।

চালকদের উদ্দেশে বলা হয়েছে, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিং থেকে বিরত থাকতে হবে। অপেশাদার, ক্লান্ত বা অসুস্থ চালকদের গাড়ি চালাতে না দেওয়ার ব্যাপারেও যাত্রীদের সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া মহাসড়কে নসিমন, করিমন ও ভটভটির মতো ঝুঁকিপূর্ণ যানবাহন এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

ট্রেনে ভ্রমণের সময় পাথর নিক্ষেপ ও চুরি-ছিনতাই সম্পর্কে সতর্ক থাকার কথা উল্লেখ করে পুলিশ বলেছে, অপরিচিত ব্যক্তির দেওয়া খাবার বা পানীয় গ্রহণ করা উচিত নয়। অজ্ঞান পার্টি, মলম পার্টি কিংবা প্রতারক চক্রের বিষয়ে সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ পুলিশ বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করতে বলা হয়েছে।

নৌপথে যাতায়াতের ক্ষেত্রেও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঝুঁকি নিয়ে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। নৌযানে পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও নিরাপত্তা সরঞ্জাম রাখার ওপর গুরুত্বারোপ করেছে পুলিশ।

কোরবানির পশুর হাট ও পশু পরিবহন বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, মহাসড়ক কিংবা রেললাইনের পাশে পশুর হাট বসানো যাবে না। ট্রাক, লঞ্চ বা ট্রলারে অতিরিক্ত পশু বোঝাই না করারও আহ্বান জানানো হয়েছে। পশুবাহী গাড়ির সামনে গন্তব্য ও হাটের নাম উল্লেখ করে ব্যানার টানিয়ে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

পশুর হাটে আর্থিক লেনদেনের ক্ষেত্রে ব্যাংকিং চ্যানেল ব্যবহার এবং বড় অঙ্কের নগদ অর্থ বহনের সময় প্রয়োজনে পুলিশের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে জাল টাকা ও মোবাইল ব্যাংকিং প্রতারণা সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়েছে।

শপিংমল ও মার্কেটের নিরাপত্তা নিশ্চিতে সিসিটিভি, আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর ব্যবহারেরও পরামর্শ দিয়েছে পুলিশ।

যেকোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ ছাড়াও হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ, নৌ পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-এর নির্ধারিত নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন

ঈদযাত্রায় সতর্ক থাকার আহ্বান পুলিশের, রেললাইনের পাশে পশুর হাট না বসানোর পরামর্শ

প্রকাশঃ ০৫:২৫:১২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬