ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বারিধারায় রিকশা চালালেন মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৬:১৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / 2

বাংলাদেশে নিযুক্ত ব্রেন্ট ক্রিস্টেনসেন রাজধানীর বারিধারার সড়কে প্রতীকীভাবে রিকশা চালিয়েছেন। যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি এ কার্যক্রমে অংশ নেন।

বুধবার (২০ মে) ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে লাল, সাদা ও নীল রঙে সাজানো ৫০টি বিশেষ রিকশার উদ্বোধন করেন মার্কিন রাষ্ট্রদূত।

মার্কিন দূতাবাস ঢাকা জানায়, এই উদ্যোগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উদযাপনের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও অংশীদারিত্বের প্রতিফলন তুলে ধরা হয়েছে।

বারিধারার সড়কে রিকশা চালালেন মা‌র্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

US-Ambassador-1

US-Ambassador-2

অনুষ্ঠানে প্রতীকীভাবে রিকশা চালিয়ে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন উপস্থিত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করেন। বিশেষভাবে সাজানো রিকশাগুলো রাজধানীর বিভিন্ন এলাকায় চলাচল করবে বলেও দূতাবাস সূত্রে জানা গেছে।

শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বারিধারায় রিকশা চালালেন মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশঃ ০৬:১৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬