ঢাকা ১০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু রামিসার পরিবারের সঙ্গে দেখা করতে পল্লবীতে যাচ্ছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৯:০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • / 5

রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যার ঘটনায় নিহত শিশু রামিসার পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন তারেক রহমান

বৃহস্পতিবার (২১ মে) রাতে মন্ত্রিপরিষদ সভা শেষে মিরপুর-১১ নম্বর এলাকায় রামিসার বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তার। এ সময় তিনি পরিবারের সদস্যদের খোঁজখবর নেবেন বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, এখনো সুনির্দিষ্ট সময় নির্ধারণ হয়নি। বিষয়টি নিশ্চিত হলে পরে জানানো হবে।

সম্প্রতি পল্লবীতে শিশু রামিসার ধর্ষণ ও হত্যার ঘটনায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে বিচার দাবিতে আলোচনা চলছে।

শেয়ার করুন

শিশু রামিসার পরিবারের সঙ্গে দেখা করতে পল্লবীতে যাচ্ছেন তারেক রহমান

প্রকাশঃ ০৯:০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬