ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লায় শিশু ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৭:১৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
  • / 4

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে গণপিটুনির শিকার যুবক হিরু (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার (২৮ মে) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত হিরু ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের চরবয়রাগাদী গ্রামের মনির হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২২ মে বিকেলে চরবয়রাগাদী গ্রামে ছয় বছরের এক শিশুকে বিস্কুট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ২০ টাকা দিয়ে একটি পাটক্ষেতে নিয়ে যান হিরু। সেখানে বন্ধু সোহেলের সহযোগিতায় হিরু ওই শিশুকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। ঘটনার জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে স্থানীয় জনতা হিরুকে তার বাসা থেকে ধরে এনে গণপিটুনি দেয়।

গণপিটুনিতে গুরুতর আহত হলে হিরুর পরিবার স্থানীয়দের কাছে ক্ষমা চেয়ে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এই ঘটনার পরদিন ২৩ মে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে হিরু ও তার সহযোগী সোহেলকে আসামি করে ফতুল্লা মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার দিনই অন্যতম আসামি সোহেল থানায় আত্মসমর্পণ করেন।

ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গণপিটুনিতে গুরুতর আহত ও আশঙ্কাজনক অবস্থায় হিরুকে হাসপাতাল থেকেই গ্রেপ্তার দেখানো হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

বর্তমানে নিহতের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া শেষ করে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

ফতুল্লায় শিশু ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু

প্রকাশঃ ০৭:১৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬