ঢাকা ০৫:০৩ , Thu, ১৬ Jul ২০২৬
বিশ্বসমাচার
আমেরিকা

শিক্ষার্থী ও সাংবাদিকদের জন্য মার্কিন ভিসা নীতিতে বড় পরিবর্তন, থাকছে নির্দিষ্ট মেয়াদ

প্রজন্ম কথা ডেস্ক
  • প্রকাশঃ ১৬ জুলাই ২০২৬, ১৬:৫৫
  • / 3
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণকারী দর্শনার্থী এবং বিদেশি সাংবাদিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে পরিবর্তন আনতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। নতুন প্রস্তাব অনুযায়ী, বর্তমানে চালু থাকা অনির্দিষ্ট সময়ের অবস্থানের সুযোগ বাতিল করে এসব ভিসার জন্য নির্দিষ্ট মেয়াদ নির্ধারণ করা হবে।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) দেশটির জাতীয় নিরাপত্তা বিভাগের (ডিএইচএস) একটি নোটিশের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, নতুন নীতির আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এফ (F) ভিসা, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ পাওয়া দর্শনার্থীদের জন্য জে (J) ভিসা এবং বিদেশি গণমাধ্যমকর্মীদের জন্য আই (I) ভিসা-এর ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হবে।

বর্তমানে এসব ভিসাধারীরা শিক্ষা কার্যক্রম বা অনুমোদিত কর্মসংস্থানের মেয়াদ পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারেন। অর্থাৎ তাদের অবস্থান নির্ভর করে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান বা কর্মসূচির সময়সীমার ওপর, আলাদা করে নির্দিষ্ট ভিসা-মেয়াদ নির্ধারণ করা হয় না।

নতুন প্রস্তাব কার্যকর হলে শিক্ষার্থী, বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারী এবং সাংবাদিকদের জন্য নির্ধারিত সময়সীমা অনুযায়ী যুক্তরাষ্ট্রে অবস্থান করতে হবে।

জাতীয় নিরাপত্তা বিভাগের নোটিশে আরও বলা হয়েছে, এই নীতিগত পরিবর্তন কার্যকর হওয়ার আগে তা যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পর্যালোচনার জন্য উপস্থাপন করা হবে। পর্যালোচনা শেষে কার্যকরের তারিখ নির্ধারণ করা হবে।

❤️
👏
🙂
😞

শিক্ষার্থী ও সাংবাদিকদের জন্য মার্কিন ভিসা নীতিতে বড় পরিবর্তন, থাকছে নির্দিষ্ট মেয়াদ

প্রকাশঃ ১৬ জুলাই ২০২৬, ১৬:৫৫