জার্মানিতে স্কলারশিপে মাস্টার্স-পিএইচডির সুযোগ, মাসিক ভাতাসহ মিলবে নানা সুবিধা
- প্রকাশঃ ০৪ অগাস্ট ২০২৬, ১০:৫৫
- / 12
জার্মানিতে উচ্চশিক্ষা, গবেষণা কিংবা সাংবাদিকতায় ক্যারিয়ার গড়তে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের ঘোষণা দিয়েছে হান্স সাইডেল ফাউন্ডেশন। ২০২৭ সালের স্কলারশিপ কর্মসূচির আওতায় স্নাতকোত্তর শিক্ষার্থী, পিএইচডি গবেষক এবং সাংবাদিকতায় আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আবেদন গ্রহণ শুরু হবে ১৫ ডিসেম্বর ২০২৬ এবং চলবে ১৫ জানুয়ারি ২০২৭ পর্যন্ত।
স্কলারশিপপ্রাপ্তদের জন্য বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা প্রদান করা হবে।
- স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য মাসিক সর্বোচ্চ ৯৯২ ইউরো ভাতা।
- পিএইচডি গবেষকদের জন্য মাসিক ১,৬৫০ ইউরো ভাতা।
- প্রতি মাসে ৩০০ ইউরো স্টাডি অ্যালাউন্স।
- স্বাস্থ্যবিমার জন্য সর্বোচ্চ ১০২ ইউরো পর্যন্ত ভর্তুকি।
আবেদনকারীদের ভালো শিক্ষাগত ফলাফল, সুস্পষ্ট শিক্ষা ও ক্যারিয়ার পরিকল্পনা এবং স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিজ্ঞতা থাকতে হবে।
পিএইচডি আবেদনকারীদের গবেষণা-প্রস্তাব, একাডেমিক সুপারিশপত্র এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ জমা দিতে হবে।
সাংবাদিকতায় আগ্রহী প্রার্থীরা সংবাদ, টেলিভিশন, রেডিও অথবা মাল্টিমিডিয়া প্রতিবেদনের সর্বোচ্চ পাঁচটি কাজের নমুনা বা লিংক জমা দিতে পারবেন।
এ ছাড়া গণমাধ্যম, জনসংযোগ, প্রতিবেদন বা নাগরিক সাংবাদিকতার সঙ্গে একাডেমিক পড়াশোনার সমন্বয় রয়েছে, এমন শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
আবেদনকারীদের জার্মান ভাষায় ন্যূনতম B2 স্তরের দক্ষতার সনদ জমা দিতে হবে। ভাষাগত যোগ্যতার প্রমাণ ছাড়া আবেদন গ্রহণ করা হবে না।
এ ছাড়া জনকল্যাণমূলক স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের প্রমাণও থাকতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র
- আবেদনপত্র
- শিক্ষাগত সনদ ও ট্রান্সক্রিপ্ট
- বৈধ পাসপোর্ট
- সিভি/রেজুমে
- পার্সোনাল স্টেটমেন্ট
- প্রয়োজনীয় অন্যান্য সহায়ক নথি
আবেদন পদ্ধতি
আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনপদ্ধতি এবং স্কলারশিপ-সংক্রান্ত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট আবেদন পোর্টালে পাওয়া যাবে।
আবেদনের শেষ তারিখ: ১৫ জানুয়ারি ২০২৭

























