ঢাকা ১০:৫৯ , Tue, ০১ Sep ২০২৬
বিশ্বসমাচার
যুক্তরাজ্যে

যুক্তরাজ্য থেকে ২০২৭ সালের হজে সর্বনিম্ন প্যাকেজ ৪৯০০ পাউন্ড, সর্বোচ্চ ৭৫০০

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪২
  • / 5
ফাইল ছবি: সংগৃহীত

লন্ডন, ১ সেপ্টেম্বর, (প্রজন্ম কথা) – যুক্তরাজ্য থেকে ২০২৭ সালের হজ পালনের জন্য সর্বনিম্ন ৪ হাজার ৯০০ পাউন্ডের প্যাকেজ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সর্বোচ্চ ৭ হাজার ৫০০ পাউন্ডের বিলাসবহুল প্যাকেজও রাখা হয়েছে। লন্ডনে মুসলিম সেন্টার আয়োজিত ট্রাভেল এজেন্সি মেলায় এসব প্যাকেজ ঘোষণা করা হয়।

প্রবাসী হজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হজ মেলায় যুক্তরাজ্যে বসবাসরত সম্ভাব্য হজযাত্রীদের জন্য বিভিন্ন প্যাকেজ ও সেবা নিয়ে ৯টি ভ্রমণ প্রতিষ্ঠান অংশ নেয়।

আয়োজকেরা জানান, ২০২৭ সালের হজকে সামনে রেখে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের জন্য বিভিন্ন ধরনের প্যাকেজ রাখা হয়েছে। প্যাকেজ অনুযায়ী আবাসন, পরিবহন, হজের আনুষঙ্গিক সেবা ও অন্যান্য সুবিধার মধ্যে পার্থক্য থাকবে।

এবারের আয়োজনের একটি উল্লেখযোগ্য বিষয় হিসেবে আয়োজকেরা জানিয়েছেন, প্রথমবারের মতো যুক্তরাজ্য থেকে বাংলাদেশি পাসপোর্টধারীরা লন্ডন থেকে হজে গিয়ে আবার লন্ডনেই ফিরতে পারবেন। এতে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্য থেকে হজ পালনের সুযোগ আরও সহজ হবে বলে আশা করছেন আয়োজকেরা।

হজ মেলায় অংশ নেওয়া ভ্রমণ প্রতিষ্ঠানগুলো সম্ভাব্য হজযাত্রীদের বিভিন্ন প্যাকেজ, যাত্রাপথ, আবাসন এবং হজ ব্যবস্থাপনা সম্পর্কে তথ্য ও পরামর্শ দেয়।

মেলায় লন্ডন ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা প্রবাসীদের উপস্থিতি ছিল। ২০২৭ সালের হজের প্রস্তুতি, প্যাকেজের সুবিধা এবং যাত্রা ব্যবস্থাপনা নিয়ে আগ্রহীরা অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন।

❤️
👏
🙂
😞

যুক্তরাজ্য থেকে ২০২৭ সালের হজে সর্বনিম্ন প্যাকেজ ৪৯০০ পাউন্ড, সর্বোচ্চ ৭৫০০

প্রকাশঃ ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪২