ঢাকা ০৯:২৬ , Sun, ১৮ Oct ২০২৬
বিশ্বসমাচার
যুক্তরাজ্য

লন্ডনের ইলিং কাউন্সিলের নতুন উদ্যোগ, অনলাইনেই বেছে নেওয়া যাবে বিনামূল্যের স্কুল ইউনিফর্ম, জুতা ও ব্যাগ

মাহিম ইসলাম
  • প্রকাশঃ ১৮ অক্টোবর ২০২৬, ১৭:৫৪
  • / 8
পরিবারের আর্থিক চাপ কমাতে অনলাইনে বিনামূল্যের ব্যবহৃত স্কুল ইউনিফর্ম বেছে নিয়ে সংগ্রহের সুযোগ চালু করেছে পশ্চিম লন্ডনের ইলিং কাউন্সিল। ছবি: সংগৃহীত

লন্ডন, ১৮ অক্টোবর, (প্রজন্ম কথা) – যুক্তরাজ্যে পরিবারের আর্থিক চাপ কমাতে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম সংগ্রহের প্রক্রিয়া সহজ করেছে পশ্চিম লন্ডনের ইলিং কাউন্সিল। অনলাইনে ব্যবহৃত পোশাক কেনাবেচার প্ল্যাটফর্ম ‘ইউনিফর্মড’-এর সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে চালু হয়েছে ‘ক্লিক অ্যান্ড কালেক্ট’ সেবা। এর মাধ্যমে অভিভাবকেরা অনলাইনে উপলভ্য পোশাক দেখতে, পছন্দের সামগ্রী সংরক্ষণ করতে এবং নির্ধারিত সংগ্রহকেন্দ্র থেকে সেগুলো নিতে পারবেন।

বর্তমানে ইলিংয়ের রিঅ্যাকটন ও নর্থফিল্ডস লাইব্রেরি থেকে পোশাক সংগ্রহের সুযোগ রয়েছে। ভবিষ্যতে কাউন্সিলের আওতাধীন আরও এলাকায় সংগ্রহকেন্দ্র চালুর পরিকল্পনা রয়েছে। এই সেবায় স্কুলের শার্ট, স্কার্ট, ট্রাউজার, খেলাধুলার পোশাক, জুতা ও ব্যাগ পাওয়া যাচ্ছে। ইলিং কাউন্সিলের দাবি, যুক্তরাজ্যের স্থানীয় কাউন্সিলগুলোর মধ্যে তারাই প্রথম ইউনিফর্মড প্ল্যাটফর্মে বিনামূল্যের স্কুল ইউনিফর্মের তালিকা প্রকাশ করেছে।

কাউন্সিলের জলবায়ু কার্যক্রমবিষয়ক দায়িত্বপ্রাপ্ত সদস্য ডমিনিক মোফিট বলেন, শিশুরা দ্রুত বেড়ে ওঠায় তাদের স্কুলের পোশাক নিয়মিত পরিবর্তন করতে হয়। নতুন পোশাক কেনা অনেক পরিবারের জন্য বাড়তি আর্থিক চাপ তৈরি করে। অনলাইনে পোশাকের তালিকা থাকায় অভিভাবকেরা সংগ্রহকেন্দ্রে যাওয়ার আগেই জানতে পারবেন কী কী পোশাক পাওয়া যাচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী সেগুলো বেছে নিতে পারবেন।

মোফিট আরও বলেন, ভালো অবস্থায় থাকা ব্যবহৃত পোশাক পুনরায় ব্যবহারের সুযোগ তৈরি হলে সেগুলো ফেলে দেওয়ার পরিমাণ কমবে। এর মাধ্যমে পরিবারগুলোকে আর্থিকভাবে সহায়তা করার পাশাপাশি পরিবেশ সুরক্ষায়ও অবদান রাখা সম্ভব হবে।

ইলিং কাউন্সিল ২০২৫ সালের আগস্টে স্কুল ইউনিফর্ম পুনর্ব্যবহার প্রকল্পটি চালু করে। এরপর থেকে বিভিন্ন দল ভালো অবস্থায় থাকা ব্যবহৃত স্কুলের পোশাক সংগ্রহ করে বিভিন্ন কেন্দ্র ও অস্থায়ী বিতরণ কার্যক্রমের মাধ্যমে পরিবারের মধ্যে সরবরাহ করছে। কাউন্সিলের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ২৬৫টির বেশি পরিবার এই উদ্যোগের সুবিধা পেয়েছে। পাশাপাশি ৮০০টির বেশি স্কুল ইউনিফর্ম ফেলে দেওয়া থেকে রক্ষা করা হয়েছে এবং প্রকল্পটির মাধ্যমে ৩ লাখ ৩০ হাজার লিটারের বেশি পানি সাশ্রয়ে ভূমিকা রাখা হয়েছে।

ইউনিফর্মডের প্রতিষ্ঠাতা আনা রাইট বলেন, সব পরিবারেরই সাশ্রয়ী ও পরিবেশবান্ধব পোশাক পাওয়ার সুযোগ থাকা উচিত, যার মধ্যে স্কুল ইউনিফর্মও রয়েছে। ইলিং কাউন্সিলের সঙ্গে কাজ করে স্থানীয় পরিবারগুলোর কাছে ভালো মানের ব্যবহৃত স্কুলের পোশাক পৌঁছে দিতে পেরে তারা সন্তুষ্ট।

এদিকে, ইলিংয়ের বাসিন্দাদের অব্যবহৃত স্কুল ইউনিফর্ম ও পোশাকের হ্যাঙ্গার দান করার আহ্বান জানিয়েছে কাউন্সিল। এসব সামগ্রী কোথায় জমা দেওয়া যাবে, তার হালনাগাদ তালিকা ‘অ্যাক্ট ফর ইলিং’ ওয়েবসাইটে পাওয়া যাবে।

সূত্র: মাই লন্ডন

❤️
👏
🙂
😞

লন্ডনের ইলিং কাউন্সিলের নতুন উদ্যোগ, অনলাইনেই বেছে নেওয়া যাবে বিনামূল্যের স্কুল ইউনিফর্ম, জুতা ও ব্যাগ

প্রকাশঃ ১৮ অক্টোবর ২০২৬, ১৭:৫৪