ব্রঙ্কসে এক থেকে তিন বেডরুমের বাসা, ভাড়া শুরু ৭৩২ ডলার
- প্রকাশঃ ২৭ অক্টোবর ২০২৬, ২২:০৬
- / 7
ব্রঙ্কস, নিউইয়র্ক, ২৭ অক্টোবর (প্রজন্ম কথা): যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রঙ্কস এলাকায় মাসে ৭৩২ ডলার থেকে সাশ্রয়ী আবাসনের জন্য আবেদন করার সুযোগ তৈরি হয়েছে। মরিস হাইটস, ইউনিভার্সিটি হাইটস ও হান্টস পয়েন্ট এলাকার চারটি ঠিকানায় এক, দুই ও তিন বেডরুমের অ্যাপার্টমেন্টের জন্য আবেদন নেওয়া হচ্ছে। বাসাগুলো নিউইয়র্ক সিটির সরকারি আবাসনবিষয়ক অনলাইন পোর্টাল ‘হাউজিং কানেক্ট’-এ তালিকাভুক্ত রয়েছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ভাড়া, পরিবারের সদস্যসংখ্যা, বার্ষিক আয় ও সম্পদের সর্বোচ্চ সীমা বাসার ধরন অনুযায়ী আলাদা। আগ্রহীদের আবেদন করার আগে এসব শর্ত যাচাই করতে হবে।
আপনার মতামত ও যেকোন ধরণের আটিকেল লিখে পাঠিয়ে দিন আমাদের ইমেইল- projonmokothanews@gmail.com ঠিকানায়।
বাসাগুলোর ঠিকানা হলো ১৬৪৭ পফাম অ্যাভিনিউ, ৮৪৪ ফেইল স্ট্রিট, ২২৭৫ লরিং প্লেস নর্থ এবং ৩০ ওয়েস্ট ১৮২তম স্ট্রিট।
মাসিক ভাড়া ও যোগ্যতার শর্ত
এক বেডরুমের অ্যাপার্টমেন্ট
মাসিক ভাড়া ৭৩২ ডলার। বাসা রয়েছে দুটি। পরিবারের সদস্যসংখ্যা এক থেকে তিনজন হতে পারবে। বার্ষিক আয় হতে হবে ২৯ হাজার ৪১৮ থেকে ৪৫ হাজার ৮১০ ডলারের মধ্যে। সম্পদের সর্বোচ্চ সীমা ৫০ হাজার ৮৮০ ডলার।
মাসিক ভাড়া ১ হাজার ৩৬৯ ডলার। বাসা রয়েছে নয়টি। বার্ষিক আয় হতে হবে ৫১ হাজার ২৫৮ থেকে ৭৬ হাজার ৩৫০ ডলারের মধ্যে। সম্পদের সর্বোচ্চ সীমা ৮৪ হাজার ৮০০ ডলার।
মাসিক ভাড়া ২ হাজার ৫ ডলার। বাসা রয়েছে পাঁচটি। বার্ষিক আয় হতে হবে ৭৩ হাজার ৬৩ থেকে ১ লাখ ৬ হাজার ৮৯০ ডলারের মধ্যে। সম্পদের সর্বোচ্চ সীমা ১ লাখ ১৮ হাজার ৭২০ ডলার।
দুই বেডরুমের অ্যাপার্টমেন্ট
মাসিক ভাড়া ১ হাজার ৬২৭ ডলার। বাসা রয়েছে নয়টি। পরিবারের সদস্যসংখ্যা দুই থেকে পাঁচজন হতে পারবে। বার্ষিক আয় হতে হবে ৬১ হাজার ৫০৯ থেকে ৯১ হাজার ৬০০ ডলারের মধ্যে। সম্পদের সর্বোচ্চ সীমা ৮৪ হাজার ৮০০ ডলার।
মাসিক ভাড়া ২ হাজার ৩৯০ ডলার। বাসা রয়েছে চারটি। বার্ষিক আয় হতে হবে ৮৭ হাজার ৬৬৯ থেকে ১ লাখ ২৮ হাজার ২৪০ ডলারের মধ্যে। সম্পদের সর্বোচ্চ সীমা ১ লাখ ১৮ হাজার ৭২০ ডলার।
তিন বেডরুমের অ্যাপার্টমেন্ট
মাসিক ভাড়া ১ হাজার ৮৬৩ ডলার। বাসা রয়েছে একটি। পরিবারের সদস্যসংখ্যা তিন থেকে সাতজন হতে পারবে। বার্ষিক আয় হতে হবে ৭১ হাজার ৪০ থেকে ১ লাখ ৫ হাজার ২০০ ডলারের মধ্যে। সম্পদের সর্বোচ্চ সীমা ৮৪ হাজার ৮০০ ডলার।
কী কী সুবিধা রয়েছে
আবাসনগুলোর মধ্যে ৮৪৪ ফেইল স্ট্রিটের অ্যাপার্টমেন্টে নিজস্ব কাপড় ধোয়ার ব্যবস্থা রয়েছে। ১৬৪৭ পফাম অ্যাভিনিউ ও ৩০ ওয়েস্ট ১৮২তম স্ট্রিটের ভবনে লিফটের সুবিধা রয়েছে।
ভাড়ার সঙ্গে ঘর গরম রাখার জন্য ব্যবহৃত গ্যাসের খরচ অন্তর্ভুক্ত। তবে বিদ্যুতের বিল ভাড়াটিয়াকে আলাদাভাবে পরিশোধ করতে হবে।
যেভাবে আবেদন করবেন
আগ্রহীরা নিউইয়র্ক সিটির সরকারি আবাসন আবেদন পোর্টাল ‘হাউজিং কানেক্ট’-এ অ্যাকাউন্ট খুলে আবেদন করতে পারবেন। এ লটারিতে আবেদনের শেষ তারিখ ১৮ নভেম্বর ২০২৬। আবেদন করার আগে পরিবারের সদস্যসংখ্যা, বার্ষিক আয় ও সম্পদের সর্বোচ্চ সীমা যাচাই করা প্রয়োজন।
আবেদনের লিংক: https://housingconnect.nyc.gov/PublicWeb/details/7625
আবেদন বিনা মূল্যে করা যায়। তবে আবেদন করলেই বাসা পাওয়া নিশ্চিত নয়। নির্ধারিত সময়সীমার পর লটারির মাধ্যমে আবেদনকারীদের বাছাই করা হবে।
























