ঢাকা ১০:১১ , Wed, ০৪ Nov ২০২৬
বিশ্বসমাচার
যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার আইনসভায় চতুর্থবার নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত আবুল খান

প্রজন্ম কথা ডেস্ক
  • প্রকাশঃ ০৪ নভেম্বর ২০২৬, ২০:৪৩
  • / 3
বাংলাদেশি বংশোদ্ভূত আবুল খান চতুর্থবারের মত হাউজ অব রিপ্রেজেন্টেটিভ হিসেবে জয়ী। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের হাউস অব রিপ্রেজেন্টেটিভসে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আবুল খান। মঙ্গলবারের নির্বাচনে সিব্রুক ও হ্যাম্পটন ফলস এলাকার আসনে সর্বোচ্চ ৩ হাজার ৪৪৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি।

সি কোস্ট অনলাইনের প্রতিবেদন অনুযায়ী, একই আসনে রিপাবলিকান প্রার্থী টিম বেক্সটর পেয়েছেন ৩ হাজার ২৯২ ভোট। রাজনীতিতে নতুন আসা বেক্সটরের চেয়ে ১৫২ ভোট বেশি পেয়ে জয় নিশ্চিত করেন আবুল খান। আরেক প্রার্থী টিনা হিলার পেয়েছেন ৩ হাজার ১৮২ ভোট।

অন্যদিকে ডেমোক্র্যাট প্রার্থীদের মধ্যে প্যাট্রিক ও’কেফে পেয়েছেন ২ হাজার ৪৪৮ ভোট। লুইস ডি ফ্লায়েনের প্রাপ্ত ভোট ২ হাজার ৩৯৫ এবং জর্জ ম্যারোর ১ হাজার ৯০৪।

নির্বাচনে জয়ের পর নিজের ফেসবুক পেজে ভোটার ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আবুল খান। তিনি সিব্রুক ও হ্যাম্পটন ফলসের প্রবীণ নাগরিকসহ এলাকার বাসিন্দাদের ভোট ও সমর্থনের জন্য ধন্যবাদ জানান।

নির্বাচনী প্রচারণার জন্য যারা নিজেদের বাড়ি ও অফিস ব্যবহারের সুযোগ দিয়েছেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। আবুল খান লেখেন, এলাকার বাসিন্দাদের চাহিদা ও প্রশ্নগুলো নিয়ে স্টেট হাউসে কথা বলার সর্বোচ্চ চেষ্টা করবেন। সম্মিলিত প্রচেষ্টায় সিব্রুক, হ্যাম্পটন ফলস এবং নিউ হ্যাম্পশায়ারকে আরও উন্নত ও বাসযোগ্য করে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

বিজয়ের প্রতিক্রিয়ায় আবুল খান বলেন, এই জয় তাঁর কাছে বিশেষ আনন্দের। এলাকাটিকে নিজের নির্বাচনী এলাকা উল্লেখ করে তিনি জানান, গত ছয় বছর ধরে সেখানকার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁকে সমর্থন ও সহযোগিতা করা ব্যক্তিদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি এলাকার মানুষের অধিকার রক্ষা ও তাঁদের সহায়তায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।

উল্লেখ্য, ১৯৮১ সালে বাংলাদেশ থেকে অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান আবুল খান। দীর্ঘদিন ধরে নিউ হ্যাম্পশায়ারের স্থানীয় রাজনীতিতে যুক্ত তিনি। চতুর্থবারের এই নির্বাচনী জয় অঙ্গরাজ্যের আইনসভায় তাঁর প্রতিনিধিত্ব অব্যাহত রাখার সুযোগ তৈরি করেছে।

❤️
👏
🙂
😞

যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার আইনসভায় চতুর্থবার নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত আবুল খান

প্রকাশঃ ০৪ নভেম্বর ২০২৬, ২০:৪৩