ঢাকা ০১:২১ , Wed, ১১ Nov ২০২৬
বিশ্বসমাচার
যুক্তরাজ্য

সুদের বাধা এড়াতে মুসলিম শিক্ষার্থীদের জন্য বিকল্প ঋণব্যবস্থা আনছে যুক্তরাজ্য

নাফিজ ইকবাল লন্ডন
  • প্রকাশঃ ১১ নভেম্বর ২০২৬, ১১:২৭
  • / 2
ইউনিভার্সিটি কলেজ লন্ডন তাদের মধ্যে অন্যতম, যারা ইতিমধ্যেই শিক্ষার্থীদের কাছে শরিয়াহ-সম্মত ঋণের প্রচার চালাচ্ছে। ছবি: পিএ আর্কাইভ/ফিলিপ টসকানো

লন্ডন, ১১ নভেম্বর (প্রজন্ম কথা) – ধর্মীয় বিশ্বাসের কারণে প্রচলিত সুদভিত্তিক শিক্ষার্থী ঋণ নিতে অনিচ্ছুক মুসলিম শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে শরিয়াহসম্মত বিকল্প অর্থায়ন ব্যবস্থা চালুর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য সরকার। ‘অল্টারনেটিভ স্টুডেন্ট ফাইন্যান্স’ নামের এই ব্যবস্থায় সুদের পরিবর্তে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দেওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা ঋণ সুবিধা পাবেন। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এটি চালু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই অর্থায়ন ব্যবস্থা ইসলামি শরিয়াহর আর্থিক নীতির ভিত্তিতে তৈরি করা হচ্ছে। ইসলামি বিধান অনুযায়ী সুদ দেওয়া ও নেওয়া নিষিদ্ধ। ফলে যুক্তরাজ্যের প্রচলিত শিক্ষার্থী ঋণব্যবস্থা নিয়ে আপত্তি রয়েছে এমন অনেক মুসলিম শিক্ষার্থীর জন্য বিকল্প সুযোগ তৈরি করাই এই উদ্যোগের লক্ষ্য।

ইতোমধ্যে যুক্তরাজ্যের কয়েকটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় সম্ভাব্য শিক্ষার্থীদের কাছে নতুন অর্থায়ন ব্যবস্থার তথ্য প্রচার শুরু করেছে। তবে ধর্মীয় বিবেচনায় পৃথক আর্থিক কাঠামো তৈরির সরকারি পরিকল্পনা নিয়ে দেশটিতে রাজনৈতিক ও সামাজিক বিতর্ক দেখা দিয়েছে।

যেভাবে কাজ করবে নতুন অর্থায়ন ব্যবস্থা

প্রচলিত শিক্ষার্থী ঋণে সুদ আরোপ করা হলেও নতুন ব্যবস্থায় সরাসরি সুদ নেওয়া হবে না। এর পরিবর্তে ইসলামি অর্থায়নের ‘তাকাফুল’ বা পারস্পরিক আর্থিক সহায়তার নীতিতে শিক্ষার্থীদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ অবদান হিসেবে নেওয়া হবে।

এই ব্যবস্থায় শিক্ষার্থীদের দেওয়া অর্থ আলাদা তহবিলে সংরক্ষিত থাকবে। পরবর্তী সময়ে যারা একই কর্মসূচির আওতায় অর্থায়ন গ্রহণ করবেন, তাঁদের শিক্ষার ব্যয় মেটাতে ওই অর্থ ব্যবহার করা হবে।

প্রচলিত ঋণব্যবস্থায় শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা সুদ ও কিস্তির অর্থ সরাসরি সরকারের সাধারণ তহবিলে জমা হয়। নতুন ব্যবস্থায় অর্থ সংরক্ষণ ও ব্যবহারের কাঠামো হবে আলাদা। তবে শিক্ষার্থীদের মোট পরিশোধযোগ্য অর্থ প্রচলিত ব্যবস্থার সমপর্যায়ে রাখা হবে।

সরকার জানিয়েছে, এই বিকল্প অর্থায়ন ব্যবস্থা সব ধর্মের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। যারা এটি বেছে নেবেন, তাঁরা কোনো বাড়তি আর্থিক সুবিধা বা কম খরচে ঋণ পাবেন না। প্রচলিত শিক্ষার্থী ঋণ গ্রহণকারীদের মতোই তাঁদের অর্থ পরিশোধ করতে হবে এবং একই ধরনের সময়সূচি অনুসরণ করতে হবে।

যুক্তরাজ্যের শিক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, বিকল্প শিক্ষার্থী অর্থায়ন ব্যবস্থা মুসলিম শিক্ষার্থীদের বিশেষ সুবিধা দেবে, এমন ধারণা সঠিক নয়। তাঁর ভাষ্য অনুযায়ী, উভয় ব্যবস্থায় শিক্ষার্থীদের অর্থ পরিশোধের বাধ্যবাধকতা থাকবে। বিকল্প ব্যবস্থাতেও সুদের সমতুল্য একটি অর্থ পরিশোধের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

বিশ্ববিদ্যালয়গুলোতে প্রচার শুরু

সরকার এখনো কর্মসূচি চালুর নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি। তবে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে সম্ভাব্য আবেদনকারীদের এ বিষয়ে অবহিত করছে।

ইউনিভার্সিটি অব ব্রিস্টল নতুন ব্যবস্থাটিকে সুদমুক্ত সরকারি শিক্ষার্থী ঋণ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে। বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে, এই অর্থায়ন ইসলামি আর্থিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

ইউনিভার্সিটি অব লিডসের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এটি চালু হতে পারে। ইউনিভার্সিটি কলেজ লন্ডন এবং সিটি সেন্ট জর্জেসও আবেদনকারীদের জানিয়েছে, নতুন ঋণব্যবস্থা সুদভিত্তিক হবে না।

নিউক্যাসল ইউনিভার্সিটি এটিকে সুদবিহীন ও শরিয়াহসম্মত অর্থায়ন হিসেবে উল্লেখ করেছে। অন্যদিকে ডি মন্টফোর্ট ইউনিভার্সিটি জানিয়েছে, ধর্মীয় কারণে যারা সুদযুক্ত ঋণ নিতে পারেন না, তাঁদের জন্য প্রস্তাবিত ব্যবস্থাটি শরিয়াহসম্মত হিসেবে সনদপ্রাপ্ত।

কেন এই উদ্যোগ নিচ্ছে যুক্তরাজ্য

ইসলামি শরিয়াহ অনুযায়ী সুদ গ্রহণ ও প্রদান নিষিদ্ধ হওয়ায় যুক্তরাজ্যের প্রচলিত শিক্ষার্থী ঋণব্যবস্থা নিয়ে মুসলিম শিক্ষার্থীদের একাংশের আপত্তি রয়েছে। এই সমস্যা বিবেচনায় নিয়ে বিকল্প অর্থায়ন ব্যবস্থা তৈরির উদ্যোগ নেয় সরকার।

২০২৫ সালের জুনে যুক্তরাজ্য সরকার জানিয়েছিল, প্রস্তাবিত ব্যবস্থায় কোনো সুদ অন্তর্ভুক্ত থাকবে না। রাষ্ট্রীয় সহায়তায় শরিয়াহসম্মত শিক্ষার্থী অর্থায়ন ব্যবস্থা চালুর এটিই প্রথম উদ্যোগ বলে উল্লেখ করা হয়।

২০২১ সালে প্রায় ৩৯ হাজার ব্রিটিশ মুসলিমের ওপর পরিচালিত ‘মুসলিম সেন্সাস’ জরিপেও এ বিষয়ে উদ্বেগের চিত্র উঠে আসে। জরিপ অনুযায়ী, ৮০ শতাংশ শিক্ষার্থী প্রচলিত শিক্ষার্থী ঋণ গ্রহণ নিয়ে মানসিক দ্বন্দ্বে ভোগেন। আর ৭১ শতাংশ মনে করেন, বিদ্যমান ঋণব্যবস্থা মুসলিমদের প্রতি বৈষম্যমূলক।

তবে প্রচলিত শিক্ষার্থী ঋণ শরিয়াহ অনুযায়ী নিষিদ্ধ কি না, এ বিষয়ে ইসলামি আলেমদের মধ্যে একমত নেই। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জানিয়েছে, যুক্তরাজ্যের ফতোয়া কাউন্সিল প্রচলিত শিক্ষার্থী অর্থায়ন ব্যবস্থাকে সমর্থন করেছে।

ফলে নতুন ব্যবস্থাটি মূলত তাঁদের কথা বিবেচনা করেই তৈরি করা হচ্ছে, যারা ধর্মীয় বিশ্বাসের কারণে সুদভিত্তিক ঋণ গ্রহণ করতে চান না।

ব্যয় ও আর্থিক ঝুঁকি নিয়ে প্রশ্ন

নতুন অর্থায়ন ব্যবস্থা চালুর উদ্যোগের পাশাপাশি এর আর্থিক প্রভাব নিয়েও প্রশ্ন উঠেছে। যুক্তরাজ্যের বিদ্যমান শিক্ষার্থী ঋণ ব্যবস্থায় বিতরণ করা অর্থের একটি বড় অংশ শেষ পর্যন্ত পুরোপুরি আদায় করা সম্ভব হয় না। বিকল্প ব্যবস্থার ক্ষেত্রেও একই ধরনের ঝুঁকি থাকার আশঙ্কা রয়েছে। ফলে অপরিশোধিত অর্থের বোঝা শেষ পর্যন্ত করদাতাদের ওপর পড়তে পারে।

সরকার ইতোমধ্যে এই প্রকল্পের প্রস্তুতির পেছনে ৩ লাখ ৬৫ হাজার পাউন্ডের বেশি ব্যয় করেছে। ইসলামিক ফাইন্যান্স কাউন্সিল ইউকে প্রকল্পটি তৈরিতে সহায়তা করেছে। উদ্যোগটির সমর্থকদের বক্তব্য, ধর্মীয় বিশ্বাসের সঙ্গে আপস না করেই যদি আরও বেশি শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ পান, তাহলে এই ব্যয় যৌক্তিক।

রাজনৈতিক বিরোধীদের সমালোচনা

বিকল্প শিক্ষার্থী ঋণব্যবস্থা নিয়ে যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনেও সমালোচনা শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে পৃথক আর্থিক কাঠামো তৈরি করলে সমাজে বিভাজন বাড়তে পারে। রিফর্ম পার্টির শিক্ষা বিষয়ক মুখপাত্র সুয়েলা ব্রেভারম্যান এই উদ্যোগকে ‘জঘন্য’ এবং ‘দ্বিস্তরীয় ব্যবস্থা’ হিসেবে আখ্যা দিয়েছেন।

দ্য টেলিগ্রাফকে তিনি বলেন, এই প্রকল্প একটি দ্বিস্তরীয় শিক্ষা ব্যবস্থা ও বিভক্ত সমাজ তৈরি করবে। তাঁর অভিযোগ, লেবার পার্টির এই উদ্যোগ ব্রিটিশ সমাজের বিভিন্ন ক্ষেত্রে দ্বৈত নীতির প্রতিফলন। ব্রেভারম্যানের আশঙ্কা, শরিয়াহসম্মত ঋণ চালুর ফলে এমন কিছু পৃথক প্রতিষ্ঠান ও ব্যবস্থা গড়ে উঠতে পারে, যা ব্রিটিশ জীবনধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে না।

তবে সরকার বলছে, নতুন এই অর্থায়ন ব্যবস্থার মাধ্যমে কোনো শিক্ষার্থীকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে না। যাঁরা ধর্মীয় কারণে প্রচলিত ঋণ নিতে অনিচ্ছুক, তাঁদের উচ্চশিক্ষায় অংশগ্রহণের সুযোগ তৈরি করাই এর উদ্দেশ্য।

সূত্র : দ্য টেলিগ্রাফ

❤️
👏
🙂
😞

সুদের বাধা এড়াতে মুসলিম শিক্ষার্থীদের জন্য বিকল্প ঋণব্যবস্থা আনছে যুক্তরাজ্য

প্রকাশঃ ১১ নভেম্বর ২০২৬, ১১:২৭