ঢাকা ০৯:১৭ , Thu, ১৯ Nov ২০২৬
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্র
নিউইয়র্ক

নিউইয়র্কে সাশ্রয়ী আবাসনের লটারি, ৫১০ আবেদনে বাসা পান মাত্র একটি পরিবার

ফাহিম আহমেদ নিউইয়র্ক
  • প্রকাশঃ ১৯ নভেম্বর ২০২৬, ১৯:১৫
  • / 11
নিউইয়র্ক সিটির সাশ্রয়ী আবাসন লটারিতে বিপুল আবেদন জমা পড়লেও তুলনামূলক অল্পসংখ্যক পরিবার অ্যাপার্টমেন্টের চুক্তি করতে পারছে। ছবি: সংগৃহীত

নিউইয়র্ক, ২০ নভেম্বর (প্রজন্ম কথা) – নিউইয়র্ক সিটির সাশ্রয়ী আবাসন লটারিতে আবেদনকারীর সংখ্যা বিপুল হলেও বাসা পাওয়ার সুযোগ অত্যন্ত সীমিত। ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত শহরের আবাসন আবেদন ব্যবস্থায় ১ কোটি ২ লাখ ৫০ হাজার ৮৭২টি আবেদন জমা পড়ে। এর বিপরীতে মাত্র ২০ হাজার ২০০টি পরিবারের সঙ্গে ভাড়া-সাশ্রয়ী অ্যাপার্টমেন্টের চুক্তি হয়েছে। অর্থাৎ গড়ে প্রতি ৫১০টি আবেদনের বিপরীতে একটি পরিবার বাসা পাওয়ার চুক্তি করতে পেরেছে।

বিজ্ঞাপন

দ্য সিটি রিপোর্টারের ১৬ নভেম্বর প্রকাশিত সরকারি তথ্যভিত্তিক অনুসন্ধানী বিশ্লেষণে দেখা গেছে, পরিবারের আয় অনুযায়ী আবাসন লটারিতে সফল হওয়ার সম্ভাবনায় উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। চার সদস্যের পরিবারের হিসাব অনুযায়ী, নিম্ন আয়ের শ্রেণিতে ৬৩৯টি আবেদনের বিপরীতে একটি পরিবার বাসা পাওয়ার সুযোগ পায়। মধ্যম আয়ের ক্ষেত্রে এই হার ৩২৫ জনে একজন এবং উচ্চ-মধ্যম আয়ের ক্ষেত্রে ৩৯৮ জনে একজন।

অর্থাৎ লটারিতে তুলনামূলক বেশি আয়ের পরিবারের সফল হওয়ার সম্ভাবনা বেশি। অন্যদিকে নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য সাশ্রয়ী আবাসন পাওয়া আরও কঠিন হয়ে উঠেছে।

প্রতিবেদনে আবাসন বরাদ্দের আরেকটি গুরুত্বপূর্ণ চিত্র উঠে এসেছে। ২০২০ সালের জুলাই থেকে ২০২৬ সালের ২ নভেম্বর পর্যন্ত শহরের আবাসন আবেদন ব্যবস্থায় বিজ্ঞাপিত ৫৬ হাজার ২৭১টি অ্যাপার্টমেন্টের মধ্যে অতি নিম্ন আয়ের পরিবারের জন্য বরাদ্দ ছিল মাত্র ৪ শতাংশ। বিপরীতে মধ্যম আয়ের পরিবারের জন্য বরাদ্দ রাখা হয়েছিল ৩৯ শতাংশ।

বিজ্ঞাপন

লটারিতে আবেদনের ক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের অগ্রাধিকারও বড় প্রভাব ফেলে। যে কমিউনিটি ডিস্ট্রিক্টে নতুন অ্যাপার্টমেন্ট নির্মাণ করা হয়, সেখানকার বাসিন্দারা বিশেষ সুবিধা পান। এই অগ্রাধিকারের আওতায় তাঁদের বাসা পাওয়ার সম্ভাবনা প্রায় ৫৩ জনে একজন। স্থানীয় অগ্রাধিকার না থাকলে সেই সম্ভাবনা কমে দাঁড়ায় ১ হাজার ৫১ জনে একজন।

তবে লটারিতে নির্বাচিত হলেই অ্যাপার্টমেন্ট নিশ্চিত হয় না। নির্বাচিত আবেদনকারীদের পরিবারের সদস্যসংখ্যা, আয় এবং প্রয়োজনীয় নথিপত্র যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হয়। আবেদনে দেওয়া তথ্যের সঙ্গে জমা দেওয়া কাগজপত্রের অসামঞ্জস্য পাওয়া গেলে আবেদন বাতিল হতে পারে। এ ছাড়া প্রস্তাবিত ভাড়া কিংবা অন্যান্য কারণে কেউ কেউ অ্যাপার্টমেন্টের প্রস্তাব গ্রহণ করেন না।

নিউইয়র্কের বিভিন্ন এলাকায় সাশ্রয়ী আবাসন নির্মাণের ক্ষেত্রেও বড় ধরনের পার্থক্য রয়েছে। লং আইল্যান্ড সিটি, উইলিয়ামসবার্গ, গ্রিনপয়েন্ট, ডাউনটাউন ব্রুকলিন ও সাউথ ব্রঙ্কসে তুলনামূলক বেশি অ্যাপার্টমেন্ট তৈরি হয়েছে। অন্যদিকে স্ট্যাটেন আইল্যান্ডের কয়েকটি এলাকা এবং কুইন্সের লরেলটন, রোজডেল ও কুইন্স ভিলেজে লটারির মাধ্যমে সাশ্রয়ী অ্যাপার্টমেন্ট পাওয়ার সুযোগ তুলনামূলক কম।

বিশ্লেষণে উঠে এসেছে, লটারি পরিচালনার নিয়মকানুন থাকলেও সাশ্রয়ী আবাসনের চাহিদা ও সরবরাহের মধ্যে বড় ব্যবধান রয়ে গেছে। ফলে বহু পরিবার বছরের পর বছর আবেদন করেও উপযুক্ত বাসা পাচ্ছে না। আবেদনকারীর বিপুল সংখ্যা এবং সীমিত আবাসন বরাদ্দের কারণে শহরের অনেক পরিবারের জন্য সাশ্রয়ী বাসা পাওয়া ক্রমেই কঠিন হয়ে উঠছে।

বিজ্ঞাপন

সূত্র: দ্য সিটি রিপোর্টারের ১৬ নভেম্বর ২০২৬-এর অনুসন্ধানী প্রতিবেদন অবলম্বনে।

বিজ্ঞাপন
❤️
👏
🙂
😞
বিজ্ঞাপন

নিউইয়র্কে সাশ্রয়ী আবাসনের লটারি, ৫১০ আবেদনে বাসা পান মাত্র একটি পরিবার

প্রকাশঃ ১৯ নভেম্বর ২০২৬, ১৯:১৫