ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরের বেনাপোলে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

  • প্রকাশঃ ০৯:১৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • / 190

যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোলের রঘুনাথপুর গ্রামে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (১৪ জুন) সকালে ওই গ্রামের একটি মাঠ থেকে রেহানা খাতুন (৪৫) নামের এক নারীর মরদেহ এবং কাছের একটি গাছ থেকে তার স্বামী মনিরুজ্জামান (৫২)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল বেলা গ্রামবাসীরা প্রথমে মাঠের পাশে রেহানার নিথর দেহ দেখতে পান। পরে বাড়ির কাছের একটি গাছে মনিরুজ্জামানের ঝুলন্ত দেহ দেখে পুলিশে খবর দেন তারা। খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অনেকে ধারণা করছেন, পারিবারিক কলহের জেরে স্বামী মনিরুজ্জামান স্ত্রী রেহানাকে শ্বাসরোধে হত্যা করে নিজেই আত্মহত্যা করেছেন। তবে নিহতদের স্বজনদের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের অভিযোগ, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা রেহানাকে হত্যা করে মাঠে ফেলে রেখে যায় এবং মনিরুজ্জামানকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখে, যাতে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হয়।

ঘটনাস্থলে দায়িত্বপ্রাপ্ত বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার রাশেদুল ইসলাম জানান, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব নয়।”

এ ঘটনার পর রঘুনাথপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিবেদক: মো: তাজমুল হোসেন

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

যশোরের বেনাপোলে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

প্রকাশঃ ০৯:১৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫