ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে পা হারালো শ্রমিক, বিচার দাবি

আসিফ মাহবুব, উপজেলা প্রতিনিধি
  • প্রকাশঃ ০১:৪৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • / 161

বগুড়া শহরের ফুটপাতে দোকান বসানোর জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত কাটনারপাড়ার লেদ শ্রমিক নাজমুলের (১৬) ডান পা কেটে ফেলা হয়েছে। বর্বরোচিত হামলায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

গতকাল বুধবার দুপুরে শহরের সাতমাথায় আয়োজিত মানববন্ধনে পুলিশের তৎপরতা নিয়ে প্রশ্ন তোলেন বক্তারা। গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে উপস্থিত সবাই আবেগাপ্লুত ছিলেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন কাটনারপাড়ার সালমান ইসলাম, তরিকুল ইসলাম, চাচা আমিনুল ইসলাম, ইউসুফ মন্ডল, আদর শেখ, চাচাতো ভাই আসিফ মন্ডল, রানা শেখ, সাগর হোসেন, নাদিরা বেগম, দাদী জাহানুর বেওয়া ও ফুফু রুমি বেগম।
এ ঘটনায় আহত নাজমুলের দাদী জাহানুর বেওয়া বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে ১৬ মে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে পা হারালো শ্রমিক, বিচার দাবি

প্রকাশঃ ০১:৪৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫