নরসিংদী থেকে আতাউর রহমান বিক্রমপুরী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০২:৩৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
- / 86
আতাউর রহমান বিক্রমপুরী। ছবি: সংগৃহীত
আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বুধবার (২৪ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নরসিংদী থেকে আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)।
ডিসি মুহাম্মদ তালেবুর রহমান আরও বলেন, গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অনুরোধে এ গ্রেপ্তার কার্যক্রম পরিচালনা করা হয়। গ্রেপ্তারের পর আতাউর রহমানকে জিএমপির কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি জানান, আতাউর রহমানের বিরুদ্ধে তিন মাসের ডিটেনশন আদেশ রয়েছে। সেই আদেশ কার্যকরের জন্য জিএমপি ডিএমপির কাছে অনুরোধ জানায়। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাসঙ্গিক
আতাউর রহমান বিক্রমপুরী






























